আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ বলায় ক্ষুব্ধ তেহরান, ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার খসড়া
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ব্রিটিশ সিদ্ধান্তের জবাবে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার লক্ষ্যে একটি বিলের খসড়া তৈরি করেছে ইরানের সংসদ।
ইরানের আইনপ্রণেতা হোসেইন আলী হাজিদেলিগানি গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ব্রিটিশ সরকার কর্তৃক আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা সংক্রান্ত আইন’ শিরোনামের খসড়া বিলটি সংসদের সভাপতি বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে।
হাজিদেলিগানি জানান, প্রস্তাবিত বিলটিতে ১১টি ধারা রয়েছে। ব্রিটিশ সরকারের তথাকথিত সন্ত্রাসী তালিকায় আইআরজিসিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের জবাব দিতেই বিলটি তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ব্রিটিশ সরকার যদি আইআরজিসির বিরুদ্ধে এমন ‘ভুল হিসাবের’ পদক্ষেপ নেয়, তাহলে বিলটি দ্রুত পাস করার উদ্যোগ নেয়া হবে।
ইরানি এই আইনপ্রণেতা আরও জানান, বিলটির খসড়া ইতোমধ্যে সংসদের সরকারি ব্যবস্থায় আপলোড করা হয়েছে। প্রয়োজন হলে এটি আনুষ্ঠানিক আইন প্রণয়ন প্রক্রিয়ায় নেওয়া হবে।
এর আগে আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার ব্রিটিশ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












