গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
নালিতাবাড়িতে লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম নামে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবারের পর রবিউল বাড়িতে লিচু খাচ্ছিল। হঠাৎ সে একটি বিচি গিলে ফেলে। একপর্যায়ে লিচুর বিচিটি গলায় আটকে শ্বাসবন্ধ হয়ে ছটফট শুরু করে। আর নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরিবারের লোকজন চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে ৯টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়ুন আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।