বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক আচরণ
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমেছিল লাখো ছাত্র-জনতা। তাদের দাবি ছিল দুর্নীতি বন্ধ হোক, বৈষম্যের অবসান হোক এবং সবার জন্য একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ে উঠুক। অনেকেই ভেবেছিলেন ক্ষমতার পটপরিবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই আশার আলো যেন মøান হয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক নানা কর্মকা- নিয়ে।
সম্প্রতি দুটি ঘটনা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলসহ সব ক্ষেত্রে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বিগত সরকারের দেয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এবং একই ধরনের মামলায় জামাত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ‘ক্লিন শিট’ দেওয়া হয়েছে। এ ছাড়া এরকম অসংখ্য মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করেছে সরকার। কিন্তু জিয়া পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় প্রকৌশলী তুহিনের জামিন নামঞ্জুর করে আটকাদেশ দিয়েছে আদালত এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এই ঘটনা বৈষম্যের উৎকৃষ্ট উদাহরণ।
জানা যায়, সরকারের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকৌশলী তুহিনের মামলা প্রত্যাহারের সুপারিশ করে প্রধান উপদেষ্টার দফতরে পাঠানো হলেও কোনো এক অজানা কারণে সেই ফাইল পড়ে রয়েছে। বিএনপি সংশ্লিষ্টদের দাবি, প্রধান উপদেষ্টার দফতরে দুই কর্মকর্তা প্রকৌশলী তুহিনের মামলা সংক্রান্ত ফাইল প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করছেন না।
এ ছাড়া রাজনৈতিক বিশ্লেষকরাও আদালতের এমন সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে আখ্যা দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষক উইং কমান্ডার এম. সালাহউদ্দিন চৌধুরী (অব.) বলেন, ‘অন্তর্র্বতী সরকার এবং আদালতের বেশ কিছু সিদ্ধান্ত আমাদের নজরে এসেছে, যা খুবই বৈষম্যমূলক বলে মনে হয়েছে। বিশেষ করে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছে, একই ধরনের মামলায় অন্যান্য দলের নেতাকর্মীরা ‘ক্লিন শিট’ পেয়েছেন। আবার শেখ হাসিনার আমলে নির্বাচনে অংশ নিয়ে ভোট-কারচুপি কারণে পরাজিত হওয়া কয়েক প্রার্থীকে ৫ আগস্ট-পরবর্তী মেয়র ঘোষণা করলেও বরিশালে তা হয়নি। এটা অনুচিত, এমন বৈষম্য সৃষ্টি করা কাম্য নয়।’
তিনি বলেন ‘যে সরকারের জন্মই বৈষম্য ও দুর্নীতিবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, তাদের কাছ থেকে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।’
এদিকে আদালত বিএনপির সেকেন্ড হোম হয়ে গেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেছে, ‘প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অনেক মামলা ছিল, সব প্রত্যাহার করা হয়েছে। অথচ তাকে প্রায়ই আদালতে যেতে হচ্ছে। সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পেশাজীবী জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এ কথা বলে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।