গুম সংক্রান্ত তদন্ত কমিশন:
গর্ভবতী-সন্তানসহ নারীরাও গুমের শিকার হয়েছিলেন
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গুমের শিকার গর্ভবতী নারী। সঙ্গে ১৮ মাস বয়সী ও তিন বছর বয়সী দুই সন্তান। এক মাস তাদের আটকে রাখা হয় অজানা স্থানে। যেখানে গর্ভবতী হওয়া সত্তে¦ও ওই নারীকে এক পুরুষ কর্মকর্তা পিটিয়েছেন। এমনই বীভৎস ঘটনা উঠে এসেছে অন্তর্র্বতী সরকারের গঠিত গুম কমিশনের রিপোর্টে।
শুধু ওই নারী নয়, বিগত সরকারের সময়ে পুরুষের পাশাপাশি গুম থেকে বাদ যায়নি নারী ও শিশুরাও। আটক করে তাদের ওপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভিন্নমত দমনের অন্যতম হাতিয়ার ছিল গুম। যাদের কেউ কেউ ফিরে আসলেও অনেকে এখনো নিখোঁজ। যারা ফিরে এসেছেন তাদের কয়েকজন নিজের সঙ্গে ঘটে যাওয়া বীভৎস সব ঘটনার কথা জানিয়েছে গুম কমিশনকে।
প্রধান উপদেষ্টা ইউনূসকে দেয়া গুম কমিশনের রিপোর্টের অংশবিশেষে এ তথ্য উঠে আসে। রিপোর্টটিতে গুম কমিশন জানায়, নারীদের তুলনায় গুম হওয়া পুরুষের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বেশি বলে আমরা শনাক্ত করেছি। এর প্রধান কারণ সাধারণত পুরুষদেরই বেশি গুমের শিকার হতে হয়েছে। তাছাড়া নারী ভুক্তভোগীদের অনেকেই সামাজিক কলঙ্কের ভয়ে তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে দ্বিধাবোধ করেন। তবুও কিছু সাহসী নারী তাদের অভিজ্ঞতা আমাদের জানিয়েছেন। তাদের অপহরণ, আটকের সময় নির্যাতন এবং পরবর্তী সময়ে আইনি ব্যবস্থার মধ্যে পড়ার গল্প পুরুষ ভুক্তভোগীদের অভিজ্ঞতার সঙ্গে অনেকাংশে মিল রয়েছে। অনেক ক্ষেত্রে নারীরা তাদের স্বামী বা পুরুষ আত্মীয়দের কারণে টার্গেটে পড়েছেন, যাদের বিরুদ্ধে সত্য-মিথ্যা যাই হোক সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)