রিসোর্টে ৮ তরুণ-তরুণীর বিয়ে ও অগ্নিসংযোগের নেপথ্যে চাঁদাবাজি
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় রিজেন্ট পার্ক রিসোর্টে আট তরুণ-তরুণীকে আটকের পর কাজী ডেকে বিয়ে ও রিসোর্টে ভাঙচুর এবং অগ্নিসংযোগের নেপথ্যে রয়েছে স্থানীয় একটি পক্ষকে চাঁদা না দেয়ার ঘটনা।
গত সোমবার (২০ জানুয়ারি) বিকালে রিসোর্টের মালিক হেলাল উদ্দিন অভিযোগ করেছেন, গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর একটি পক্ষ তার কাছে একাধিকবার চাঁদা চাইতে এসেছিল। ওই পক্ষটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। কয়েক দফায় চাঁদা চাওয়ার পরও না পাওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে তারা।
রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বলেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে আমাদের রিসোর্টের প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া কিছু মালামাল নিয়ে গেছে হামলাকারীরা। সেইসঙ্গে রিসোর্টে আগত অতিথিদের তালিকাতেও আগুন দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা।
এর আগে রবিবার দুপুরে রিজেন্ট পার্ক রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন দক্ষিণ সুরমার সিলাম এলাকার লোকজন। এ সময় রিসোর্টে অবস্থান করা ১৬ তরুণ-তরুণীকে আটক করেন তারা। পরে ওই তরুণ-তরুণীদের মধ্যে আট জনকে অভিভাবক ডেকে বিয়ে দেন। অন্যদের অভিভাবকদের জিম্মায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করার মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
স্থানীয় বাসিন্দা ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিরাপত্তার স্বার্থে রিসোর্টের মূল ফটকে তালা দিয়ে এলাকার মুরুব্বিদের কাছে চাবি রাখা হয়েছে। ছোট গেটের চাবি মালিককে দেওয়া হয়েছে। কয়েকদিন পর আরও একটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাত্রপাত্রী ও দুই পরিবারের অভিভাবকদের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)