গরুর গুর্দা-জিহ্বা খাওয়ার অভাবনীয় উপকার!
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
গরুর কলিজা, ফুসফুস, মগজ, ভুঁড়ি, জিহ্বা, কিডনি, গুর্দাকে ‘অঙ্গের গোশত’ বলা হয়, ইংরেজীতে বলা হয় অর্গান মিট। এই অঙ্গগুলোর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। উদাহরণস্বরূপ, ৪ আউন্স গরুর কলিজায় ২৩ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এখানে অঙ্গের গোশত কিছু চমকপ্রদ উপকারিতা উল্লেখ করা হলো।
অ্যালঝেইমার্স রোগের ঝুঁকি কমায়: গরুর কলিজায় ভিটামিন বি-১ তথা থিয়ামিন রয়েছে। গবেষণায় দেখা গেছে, থিয়ামিন স্মৃতিভ্রম রোগ অ্যালঝেইমার্সের রিস্ক ফ্যাক্টর প্রতিরোধ করতে পারে। যেমন স্মৃতিশক্তি কমে যাওয়া।
শারিরিক শক্তি বাড়ে: গরুর কলিজা ও কিডনিতে প্রচুর আয়রন থাকে। অনেকেই আয়রন ঘাটতিতে ভোগেন। আয়রন ঘাটতির অন্যতম প্রধান উপসর্গ হলো- ক্লান্তি বা দুর্বল অনুভব করা। গবেষকদের মতে, শরীরের শক্তি বাড়াতে আয়রনসমৃদ্ধ খাবারের প্রয়োজন আছে। তাই আয়রন ঘাটতি মিটিয়ে সতেজ হতে চাইলে কলিজার মতো আয়রনসমৃদ্ধ অর্গান মিট খেতে পারেন।
ক্যানসারের ঝুঁকি কমায়: ভিটামিন বি-১২ হলো ‘বি’ ভিটামিন পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য। এই পুষ্টি শরীরকে কয়েক ধরনের ক্যানসার থেকে সুরক্ষা দিতে পারে। গরুর কলিজায় যথেষ্ট মাত্রায় ভিটামিন বি-১২ রয়েছে। গবেষণায় দেখা গেছে, এই ভিটামিন ফুসফুস ক্যানসার ও কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। ভিটামিন বি-১২’র ঘাটতির সঙ্গে খাদ্যনালিতে ক্যানসারের যোগসূত্রও পাওয়া গেছে।
হৃদরোগ প্রতিরোধ করে: গরুর ভুঁড়ি ব্যতীত অন্যান্য অংশে উচ্চ পরিমাণে ভিটামিন বি-১২ রয়েছে। ভিটামিন বি-১২ রক্তে হোমোসিস্টেনের মাত্রা নিয়ন্ত্রণ করে। উচ্চ মাত্রার হোমোসিস্টেন হলো রক্তনালি ও হৃদরোগের রিস্ক ফ্যাক্টর।
রোগ দমন তন্ত্রকে শক্তিশালী করে: অর্গান মিট খেলে শরীরের রোগদমন তন্ত্র তথা ইমিউন সিস্টেম উপকৃত হয়। অনেক অর্গান মিটে উচ্চ মাত্রায় জিংক রয়েছে। যেমন কলিজা, কিডনি ও গুর্দা। রোগ দমন তন্ত্রের সঠিক কার্যাবলির জন্য জিংকের প্রয়োজন আছে। গবেষণায় দেখা গেছে, যেসব লোকের জিংক ঘাটতি ছিল তাদের স্বাস্থ্যঝুঁকির প্রবণতা বেশি ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কেন দাঁড়িয়ে যায় শরীরের লোম?
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












