গরমে প্রতিদিন বাড়ছে লোডশেডিং, কোথায় কেমন
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০১, মে, ২০২৪ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সর্বোচ্চ গ্যাস সরবরাহের পরও বাড়ছে না বিদ্যুতের উৎপাদন। রাজধানীতে বিদ্যুতের সরবরাহে তেমন কোনো ঘাটতি নেই। গ্রামে লোডশেডিং বেশি হচ্ছে।
সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে। এরপর চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট অঞ্চল ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলোতে লোডশেডিং করতে হচ্ছে। বরিশাল অঞ্চলেও কিছুটা লোডশেডিং হয়েছে।
রাজধানীতে বিদ্যুৎ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকো। তবে কারিগরি কারণে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ–বিভ্রাট হচ্ছে। এতে করে দিনে ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ না পাওয়ার অভিযোগ আছে গ্রাহকদের। এ ছাড়া গ্রিডের ত্রুটির কারণে গতকাল বসুন্ধরা ও আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি ডেসকো। দুপুরের পর সরবরাহ শুরু হয় ওই এলাকায়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক সহকারী ম তামিম বলেন, জ্বালানির অভাব নিয়েও হয়তো সহনীয় লোডশেডিং থাকত। অস্বাভাবিক গরমের কারণে চাহিদা বাড়ায় ঘাটতি আরও বেড়ে গেছে।
পিডিবির কর্মকর্তারা বলছেন, গ্যাস ও কয়লা থেকে পরিকল্পনামতো উৎপাদন হচ্ছে। তবে বকেয়া বিলের জটিলতায় তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে পুরোদমে উৎপাদন করা যাচ্ছে না। জ্বালানি তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে সাড়ে চার হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। এটি তিন হাজার মেগাওয়াটের বেশি করা যাচ্ছে না।
পিডিবির সদস্য (উৎপাদন) খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, গরমের সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। জ্বালানি তেলচালিত কেন্দ্র থেকে লক্ষ্যমাত্রা অনুসারে উৎপাদন করা যাচ্ছে না। এর মধ্যে আদানির কেন্দ্র থেকে সরবরাহ বন্ধ হওয়ায় গতকাল ঘাটতি বেশি হয়েছে।
শিল্পকারখানায় লোডশেডিং না করার জন্য সরকারের নির্দেশনা থাকলেও তা পুরোপুরি মানা সম্ভব হচ্ছে না। গাজীপুর মহানগরের নাওজোড় এলাকার তোহা ফ্যাশন লিমিটেড কারখানার মহাব্যবস্থাপক কবিরুল হাসান বলেন, ছয় থেকে সাত ঘণ্টা লোডশেডিং থাকে। জেনারেটর চালু রাখতে আগে মাসে ১৫ লাখ টাকার ডিজেলে লাগত, এখন ৩০ থেকে ৩৫ লাখ টাকা লাগছে।
বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে শিল্পকারখানায় উৎপাদন অর্ধেকে নেমেছে।
গড়ে ৩০ শতাংশ বিদ্যুতের সরবরাহ কম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক মোনয়ারুল ইসলাম ফিরোজী। তিনি বলেন, দিনেরাতে আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।
সারা দেশের লোডশেডিং পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, প্রকৃত লোডশেডিং আরও বেশি। গ্রামের বিত্তহীন মানুষদের কেউ কেউ ৮০ ভাগ সময় বিদ্যুৎ পাচ্ছেন না। সামাজিকভাবে এটা অন্যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












