টানা এক মাস ধরে দাবদাহে রেকর্ড
গত এক মাস ধরে চলছে মরুভূমির মতো উষ্ণতা। দেশের বৃহতাংশে বর্তমানে উত্তপ্ত চুল্লির অবস্থা বিরাজমান। তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়েছে। বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগের অধিবাসীরা রীতিমতো লু হাওয়ার অনুভূতিতে হাঁসফাঁস করছেন। বহু অঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে দূষণ আর গরমে বিপর্যস্ত।
বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে মে-জুন পর্যন্ত। মাঝে-মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকলেও এবারের গ্রীষ্মকাল হবে প্রলম্বিত ও দীর্ঘস্থায়ী- যা জনজীবনে বিরূপ ও নেতিবাচক প্রভাব ফেলেছে।
আবহাওয়াবিদ ড.আবুল কালাম মল্লিক বলেন, গত মার্চ মাসের শেষভাগ থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। সেই তাপপ্রবাহ অব্যাহত আছে। এটা ৭৬ বছরের ইতিহাসে রেকর্ড। এর আগে গত বছর সর্বোচ্চ ১৬ দিন টানা তাপপ্রবাহ ছিল। আর ২০১০ সালের এপ্রিল রাজশাহীতে ২০ দিন তাপপ্রবাহ বইলেও তা টানা ছিল না।
আবুল কালাম মল্লিক বলেন, সূর্যকিরণের সময় বেড়েছে। প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা আমরা সূর্যকিরণ পাচ্ছি। বায়ুপ্রবাহ কম। এ জন্য প্রায় সারাদেশেই তাপপ্রবাহ বিদ্যমান আছে। এর মধ্যে আবার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে তাপমাত্রা অল্প কমলেও গরমের অনুভূতি একই রকম আছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা বাড়ে। আগামী ২ মের পর চলমান তাপপ্রবাহের অবস্থা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, প্রতি বছরই মে মাসে তাপপ্রবাহ থাকে। এ কারণে আমরা আশঙ্কা করছি যে মে মাসেও এ রকম তাপপ্রবাহ থাকতে পারে। তবে এর ব্যাপ্তিকাল ও এরিয়া কভারেজ অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগর উত্তপ্ত থাকায় পানীয়বাষ্প কম সৃষ্টি হচ্ছে। এতে ঝড়-বৃষ্টি না হওয়ায় এ মৌসুমে তাপদাহ দীর্ঘস্থায়ী হচ্ছে। এদিকে ৩ মে ভারি ও অতি ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এ কারণে উত্তর-পূর্ব হাওর এলাকার কৃষকদের দ্রুত ফসল ঘরে তোলার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, চট্টগ্রাম ও সিলেটের কিছু অঞ্চল ছাড়া দেশের বাকি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মে’র প্রথম সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী দু’দিন তাপমাত্রা মোটামুটি এমনই থাকতে পারে। তবে তাপমাত্রা যাই থাকুক গরমের অনুভূতি বাড়তে পারে। বৃষ্টির আগে এমন অসহনীয় অনুভূতি হয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।