গরমে কতক্ষণ এসি চালানো উচিত?
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৮ জুন, ২০২৩ খ্রি:, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
বর্তমানে প্রায় স্বচ্ছল শ্রেণীর সবার ঘরে ঘরেই এসি আছে। তবে গরমে ঠিক কতক্ষণ একনাগাড়ে এসি চালানো উচিত, তা হয়তো জানা নেই অনেকেরই। আর এ কারণে ঘণ্টার পর ঘণ্টা এসি চালিয়ে বিদ্যুৎ বিল বাড়াচ্ছেন সবাই।
>> বিশেষজ্ঞদের মতে, একটি এয়ার কন্ডিশনার প্রতিবার ১৫—২০ মিনিটের জন্য চালানো উচিত। এক্ষেত্রে এসির তাপমাত্রা অনেকটা কমিয়ে ঘর ঠান্ডা করুন। তারপর ২০ মিনিট পর এসি বন্ধ করে দিন। এতে অনেকক্ষণ পর্যন্ত ঘর ঠান্ডা থাকবে।
এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো দিক দিয়ে যেন গরম বাতাস ঘরে না ঢোকে। এজন্য ঘরের জানালা—দরজা বন্ধ রাখতে হবে। আর জানালায় অবশ্যই ভারি পর্দা ব্যবহার করতে হবে।
>> অতিরিক্ত গরমের দিনে প্রয়োজন হলে এয়ার কন্ডিশনার বেশিক্ষণ চালানো যেতে পারে। তবে চেষ্টা করতে হবে, তাপমাত্রা কমিয়ে ঘর দ্রুত ঠান্ডা করে তারপর এসি বন্ধ করে দেওয়া।
>> গরমে এসি চালানোর সময় থার্মোস্ট্যাট সেটিং নির্ধারণ করতে হবে। এটি যত কম মাত্রায় সেট করবে, এয়ার কন্ডিশনারকে সেই মাত্রায় পেঁৗছানোর জন্য তত বেশি সময় চালাতে হবে। এই পদ্ধতি অনুসরণ করলে ঘরও ঠান্ডা হবে আবার বিদ্যুৎ বিল কমবে।
>> এয়ার কন্ডিশনার চালানোর সময় সবচেয়ে বড় ফ্যাক্টর হল এয়ার কন্ডিশনার এর আকার। বেশি টনের এয়ার কন্ডিশনার ১০ মিনিট চালালেই ঘর দ্রুত ঠান্ডা হবে।
একে শর্ট—সাইক্লিং বলা হয়, এর অর্থ হলো এয়ার কন্ডিশনার খুব দ্রুত ঠান্ডা করে। আসলে একটি বড় এয়ার কন্ডিশনার বাতাসকে ঠান্ডা করবে কিন্তু এটি ঘরকে আর্দ্র করবে না।
অন্যদিকে ছোট আকারের এয়ার কন্ডিশনার ঘরকে পর্যাপ্তভাবে ঠান্ডা করার ক্ষমতা রাখে না। তাই এটি ক্রমাগত ঘুরতে থাকে। তাপমাত্রা কমিয়েও যদি ২০ মিনিটের বেশি ধরে এসি ঘরকে ঠান্ডা করতে না পারে, তাহলে বুঝতে হবে, ঘর অনুযায়ী এয়ার কন্ডিশনার ছোট আকারের।
আর সঠিক আকার না হওয়ার কারণে এসি ইউনিটের আয়ুষ্কাল কমবে ও ঘন ঘন একজন এসি টেকনিশিয়ানকে দেখানো প্রয়োজন হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












