গবেষণা: অনলাইন প্লাটফর্মে ২৩ শতাংশ শিশু মারাত্মক ঝুঁকিতে
আল ইহসান ডেস্ক:
অনলাইন প্লাটফর্মে ২৩ শতাংশ শিশু মারাত্মক ঝুঁকিতে আছে। এর মধ্যে ফেসবুক সব থেকে বেশি অনিরাপদ। এমন তথ্য উঠে এসেছে ‘বাংলাদেশে প্রতিবন্ধী শিশু এবং শিশুদের অনলাইন যৌন শোষণ প্রতিরোধ’ বিষয়ক গবেষণার ফলাফলে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর একটি হোটেলে এ গবেষণা তথ্য উত্থাপন করা হয়।
গবেষণার ফলাফলে বলা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক সুরক্ষার অভাবে বাড়ছে শিশুদের অনলাইন যৌন শোষণসহ নানান ঝুঁকি। অনলাইনে ৮ শতাংশ শিশু আংশিক ঝুঁকিতে এবং ৬৯ শতাংশ শিশু আংশিক নিরাপদ অবস্থায় আছে। এ ক্ষেত্রে ফেসবুক ব্যবহারে সর্বোচ্চ ৭৭ শতাংশ শিশু ঝুঁকিতে আছে। এছাড়া ইনস্টাগ্রাম ব্যবহারে ১৫ শতাংশ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও শিশুরা নিরাপদ নয়।
মহাপরিচালক সাইদুর রহমান খান বলেন, শিশুরা এখনও বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। ইন্টারনেটের দৃশ্যমান ও অদৃশ্যমান ফাঁদে পড়ছে তারা। শিশুর সুস্থ বিকাশের স্বার্থে এগুলো বন্ধ করতে হবে। শিশুদের নিরাপদ ও সুস্থ ভবিষ্যতের জন্য কমিউনিটির অন্তর্ভুক্তি জরুরি। এ বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। শিশুদের নিয়ে কর্মরত সরকারি বেসরকারি সংগঠনগুলোকে নিয়ে ন্যাশনাল প্লাটফর্ম ফর চাইল্ড প্রটেকশন গঠন করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।