রেলে বিনা টিকিটে একদিনে প্রায় ৩ হাজার যাত্রী
নিজস্ব সংবাদদাতা:
একদিনে ৭৩টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২ হাজার ৯৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (বাংলাদেশ রেলওয়ের অনলাইন পেজে প্রকাশ করা এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
ইস্টজোনের হিসাব দিয়ে বলা হয়, গত ৭ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট-পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।
এর আগের দিন পশ্চিমাঞ্চলের হিসেবে বলা হয়, ৬ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে পরিচালিত অভিযানে মোট ৯৯ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট-পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৩ হাজার ২৬১ জন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।