গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে -মির্জা আব্বাস
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৭ মে, ২০২৫ খ্রি:, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের হাতে নিরাপদ নয়। তিনি অভিযোগ করেন, সরকারের আশপাশের লোকজনই দেশের অর্থনীতিকে লুটেপুটে নিচ্ছে। ব্যাংক লুট, ঘুষবাণিজ্য, অর্থ পাচার সবকিছুর পেছনে আছে তাদেরই হাত।
গত বৃহস্পতিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, গত আট মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এখন দেশ চলছে পাচারকারীদের কবজায়। উপদেষ্টাদের অনেকের বাবা-চাচা ব্যবসা শুরু করেছেন। ঘুষ খাওয়ার অভিযোগও উঠেছে। অথচ এ নিয়ে কোথাও কথা বলা যাচ্ছে না।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, এ সরকারের বিরুদ্ধে কোনো মিডিয়ায় কিছু বলা যায় না। কোনো পত্রিকায় লিখতে দেওয়া হয় না। মিডিয়ার স্বাধীনতা নেই। লজ্জায় আরও অনেক ঘটনা বলতে পারছি না।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আমরা কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়োর মতো একজন ঘাড়ে চেপে বসেছে, নামতেই চায় না। এখন আমাদের দায়িত্ব ঘাড় থেকে নামানো। তিনি বলেন, ভিক্ষা চাই না, হিসাবের পাওনা বুঝে নিতে চাই। জনগণের ভোটের অধিকার, ন্যায্য অধিকার, সেটা আমাদের আদায় করে নিতে হবে।
মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডর’ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের নেই বলে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। করিডরের সিদ্ধান্ত নিয়ে সাবধান হতে হবে। বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নেবে। এসব সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)