করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার -ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া।
গতকাল জুমুয়াবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ফারুক বলেন, সরকারের গুরু দায়িত্ব এ দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।
তিনি আরও বলেন, দেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে নির্বাচন প্রয়োজন।
মানবিক করিডোর নিয়ে বিএনপির এই নেতা বলেন, করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।