সম্পাদকীয়-২
গত ৪ মাসে ২ হাজার নাগরিককে পুশব্যাক করেছে ভারত ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করতে হবে ভারত সরকারকে বাংলাদেশের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে বাধ্য করতে হবে ইনশাআল্লাহ।
, ২৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
ভারতের কর্তৃপক্ষ কোনো প্রক্রিয়া ছাড়াই দেশটি থেকে হাজারো বাংলাভাষী মুসলমানকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ অভিযোগ তুলে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে। এদের মধ্যে অনেকেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক।
বাংলায় কথা বলার কারণে গত চার মাসে ভারতের তিনটি রাজ্যে থেকে প্রায় ৯ হাজার বাংলাভাষীকে আটক করে অস্থায়ী বন্দিশালায় রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্তত দুই হাজার বাংলাভাষীকে বাংলাদেশে পুশ ব্যাক করিয়েছে তারা। পরিস্থিতি এতটা বেগতিক যে মানুষজন বাংলায় কথা বলতে ভয় পাচ্ছে।
কোনো রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ব্যক্তি বা ব্যক্তিদের জোরপূর্বক প্রতিবেশী রাষ্ট্রে ঠেলে দেওয়ার ক্ষেত্রে, কোনো আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে করা হয় না। এমনকি সেই ব্যক্তির আশ্রয় প্রার্থনার সুযোগও নেই। বিষয়টি আন্তর্জাতিক অভিবাসন ও মানবাধিকার আইন অনুযায়ী বিতর্কিত এবং অনেক ক্ষেত্রে অবৈধ হিসেবে বিবেচিত। এবার বেছে বেছে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে। ভারতের অন্তত দেড়শ নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডার অংশ হিসেবে, দেশের ২০ কোটি মুসলিমকে নির্যাতন, হয়রানি এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। যদিও বিজেপি সরকার এ অভিযোগ অস্বীকার করে। এরই মধ্যে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ঠেলে দেওয়া ১২০ ভারতীয় নাগরিককে সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। তারা ভারতের আসাম, মুড়িগাও, গোলাঘাট, কামরূপ, থুবড়ি, বর্ধমান, মুর্শিদাবাদ, হাবড়া, চব্বিশ পরগনা ও কলকাতার আধার কার্ডধারী বাসিন্দা। এসব ভারতীয়কে ফেরত পাঠানো প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অন্য দেশের নাগরিকদের পুশইনের নামে অবৈধভাবে অনুপ্রবেশের সুযোগ নেই। দেশের সীমান্তরক্ষী বাহিনী আন্তর্জাতিক আইন অমান্য করে প্রতিবেশী রাষ্ট্রের এমন আচরণ মেনে নেবে না।
নিরাপত্তা ও অভিবাসন বিশ্লেষকরা বলছেন, পুশইনের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে অফিশিয়ালভাবে জানানোর পরেও, তা ঠেকানো যাচ্ছে না। এটি থামানো না গেলে, ভারত আরও উৎসাহিত হয়ে ভারতীয় নাগরিকদের পুশইন করা বাড়িয়ে দিতে পারে। এতে সংকট গভীর হবে। বিশেষ করে, অতীতে আসামের কথিত অবৈধ বাংলাদেশি নিয়ে ভারত সরকারের যে তৎপরতা লক্ষ করা গেছে, সেটি আবারও শুরু হতে পারে। এভাবে ভারতীয় মুসলিমদের পুশইন বন্ধে প্রয়োজনে কূটনৈতিক পর্যায়ে দুই দেশের সরকার পর্যায়ে আলোচনা। এতেও কাজ না হলে মানবাধিকার লঙ্ঘনের জন্য জাতিসংঘের দ্বারস্থ হতে হবে। এটি শিষ্টাচারবহির্ভূত।
বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যাচ্ছে সম্প্রতি গুজরাটে যেসব বাংলাভাষী মুসলমানকে বাংলাদেশি বলে দাবি করা হয়েছিল, তারা প্রায় সবাই ভারতীয় মুসলমান। কিছু সংখ্যক মানুষ আছেন, যাদের পূর্বপুরুষ বাংলাদেশি। সেসব গুজরাটি মুসলমানকে পার্বত্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করছে বিএসএফ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভারতের কর্তৃপক্ষ কোনো প্রক্রিয়া ছাড়াই দেশ থেকে শয়ে শয়ে বাংলাভাষী মুসলমানকে এই অভিযোগ করে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে যে, তারা ‘অবৈধ অনুপ্রবেশকারী’। যদিও প্রত্যেকেই ভারতীয় নাগরিক। এ রকম প্রমাণ তাদের কাছে রয়েছে। কিন্তু তাতে কী? প্রশ্ন হচ্ছে, এইভাবে কি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে? যখন পররাষ্ট্রনীতির আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘিত হচ্ছে, পার্শ্ববর্তী সীমান্ত লাগোয়া দেশের অভ্যন্তরীণ বিষয় গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে, তখন বাংলাদেশের কী করণীয় হতে পারে সেটাই বর্তমানে গুরুতর বিষয়।
কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এভাবে পুশ ইন করা ঘটনা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকিস্বরূপ। অবিলম্বে ওদের বিচারের আওতায় আনতে হবে এবং এজন্য ভারত সরকারকে বাংলাদেশের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে বাধ্য করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! ও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক তথা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এবং মুজাদ্দিদে যামান সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যর্থ ও.আই.সির বিপরীতে মুসলিম দেশগুলো নিয়ে সামরিক জোট গঠনের জন্য ইরানের আহবানকে গুরুত্বের সাথে সাড়া দিতে হবে।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মসজিদুল আকসাকে পুরো মুসলমান শূন্য করতে চাচ্ছে ইহুদী-খ্রীষ্টানরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












