আসছে বৈদ্যুতিক গাড়ি:
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
মাত্র ১০ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া যাবে। এমন একটি পরীক্ষামূলক বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে শেল, আরএমএল গ্রুপ ও হোরিবা মিরা।
শেল ট্রিপল ১০ চ্যালেঞ্জ কনসেপ্ট কার নামের গাড়িটি সম্প্রতি যুক্তরাজ্যের নুনিটনের হোরিবা মিরা পরীক্ষাকেন্দ্রে প্রদর্শন করা হয়েছে। গাড়িটি এখনই বাজারে আসছে না। এটি মূলত নতুন প্রযুক্তির সক্ষমতা দেখানোর জন্য তৈরি একটি পরীক্ষামূলক মডেল।
গাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যাটারি প্রযুক্তি। এতে বিশেষ ধরনের শীতলকারী তরলে ব্যাটারি ও মোটরের কিছু অংশ ডুবিয়ে রাখা হয়েছে। ফলে ব্যাটারির তাপমাত্রা দ্রুত নিয়ন্ত্রণে রাখা যায়। এতে নিরাপত্তা বজায় রেখেই খুব দ্রুত চার্জ দেওয়া সম্ভব হয়।
নতুন এই প্রযুক্তিতে ব্যাটারির প্রতিটি কক্ষে শীতলকারী তরল প্রবাহিত হয়। এতে ব্যাটারিকে বেশি চাপ দিয়েও দ্রুত চার্জ করা যায়।
গাড়িটির ব্যাটারি প্রচলিত অনেক বৈদ্যুতিক গাড়ির তুলনায় প্রায় অর্ধেক আকারের। তবু একবার পূর্ণ চার্জে এটি প্রায় ২০০ কিলোমিটার চলতে পারে। ওজন কমাতে পুনর্ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে। এতে গাড়িটির উৎপাদন থেকে সৃষ্ট কার্বন নিঃসরণও কমেছে।
প্রযুক্তিগুলো বাস্তবে কার্যকর করতে প্রকৌশলীরা কাজ করেছে। নতুন শীতলকারী তরল বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে কতটা নিরাপদে ব্যবহার করা যায়, সেটিও পরীক্ষা করা হয়েছে।
শেলের প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই প্রযুক্তির প্রতি আগ্রহ দেখিয়েছে। আগামী প্রজন্মের বৈদ্যুতিক গাড়িতে এ ধরনের ব্যাটারি ব্যবহারের আশা করা হচ্ছে।
পরীক্ষামূলক হলেও গাড়িটির ভেতরের নকশা অনেকটাই বাজারে থাকা আধুনিক গাড়ির মতো। এতে রয়েছে বড় পর্দা, পর্যাপ্ত পায়ের জায়গা এবং আধুনিক নানা সুবিধা।
তবে গাড়িটির কিছু অংশ এখনো পরীক্ষামূলক। যেমন- ত্রিমাত্রিক ছাপায় তৈরি পাশের আয়নাগুলো অতিরিক্ত গরমে ক্ষতিগ্রস্ত হতে পারে। নির্মাতাদের আশা, বাণিজ্যিক সংস্করণে এ ধরনের সীমাবদ্ধতা থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












