‘চোখের বদলে চোখ’; সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সানা ‘চোখের বদলে চোখ’-এর নতুন নীতি সক্রিয় করেছে এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা দিয়ে উড়তে নিষেধ করেছে।
মেহর সংবাদ সংস্থার-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনী সশস্ত্র বাহিনী সমস্ত বিমান সংস্থাকে সৌদি আকাশসীমায় উড়তে নিষেধ করে কঠোর সতর্কতা জারি করেছে।
বাহিনীটি জোর দিয়ে বলেছে, “সানা আন্তর্জাতিক বিমানবন্দরের অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর এই সতর্কতাগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত।” এভাবে সানা কর্তৃপক্ষ ‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর, অবরোধের বদলে অবরোধ’-এর সমীকরণ বাস্তবায়ন করেছে।
এই বিবৃতিতে সানা ইয়েমেনের উপর থেকে অবরোধ ভাঙার প্রতি তার অঙ্গীকারের উপর জোর দিয়েছে এবং যুদ্ধের ক্ষেত্রে সৌদি বিমানবন্দরগুলোতে হামলা বাড়ানোর হুমকি দিয়েছে। তারা ঘোষণা করেছে, বহু বছর ধরে সানা বিমানবন্দর বন্ধ রাখা একটি “মানবিক অপরাধ”, যা লক্ষ লক্ষ বেসামরিক নাগরিককে প্রভাবিত করে।
সৌদি আরবের অভ্যন্তরে অবস্থিত আভাহা আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার ঘোষণা দেওয়ার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই সতর্কবার্তা দেন।
তিনি জোর দিয়ে বলেন, এই অভিযান তার সমস্ত উদ্দেশ্য সফলভাবে অর্জন করেছে এবং এটিকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে প্রথম বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে; তিনি আরও যোগ করেন, ইয়েমেনের বিমানবন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত থাকলে এই পাল্টা ব্যবস্থা আরও প্রসারিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)