পানিবদ্ধতা শুধু পানি দুর্ভোগই নয় এর ক্ষতি হরতালের চেয়েও বেশি
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
এক্ষণি যথাযথ উদ্যোগ না নিলে সামনে অর্থনৈতিক ক্ষতি ভয়াবহ হবে
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে রাজধানীর ড্রেন, বক্স কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রায় ১ হাজার ২৭৮ কোটি টাকা ব্যয় করা হয়।
এরপর ২০২১ সালে ঢাকা ওয়াসার কাছ থেকে খাল ও স্টর্ম ওয়াটার ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের পর নতুন করে ড্রেন নির্মাণ, খাল পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ, পাম্পিং স্টেশন উন্নয়ন এবং বর্জ্য অপসারণে একের পর এক প্রকল্প নেওয়া হয়।
সব মিলিয়ে গত এক দশকে পানিবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থা অন্তত ৩ হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছে। অথচ দুই ঘণ্টার বৃষ্টিতেই গোটা ঢাকা পানিতে তলিয়ে যাচ্ছে।
কাগজে-কলমে প্রকল্পের উন্নয়ন দৃশ্যমান হলেও বাস্তবে প্রতি বর্ষায় একই চিত্র দেখা যায়।
ঢাকায় অতিবৃষ্টি হলেও ‘১৫ মিনিটের মধ্যে’ পানি নেমে যাবে, আর ‘ পানিবদ্ধতা দেখা যাবে না’-এসব কথা শোনানো হয়েছিল নগরবাসীকে। বলেছিলো জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন (২০১৭ সালে) এবং ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস (২০২৩ সালে) খরচ করা হয়েছিল হাজার কোটি টাকা। কিন্তু পানিজট নিরসন শুধু কথার ফুলঝুড়িতেই থেকে যায়।
প্রসঙ্গত পানিবদ্ধতায় শুধু নগরবাসীর যাতায়াত দুর্ভোগই নয় বরং এর আর্থিক ক্ষয়ক্ষতি হরতালের চেয়েও বেশি।
পানিবদ্ধতা ও ভারী বৃষ্টি থাকলে ঢাকায় দিনে দিনে ৫০০ থেকে ৭০০ কোটি টাকার বিক্রি কমে যায়।
টানা বৃষ্টিতে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে এর প্রভাব দীর্ঘমেয়াদি হবে বলে মনে করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘প্রভাব আরও এক থেকে দেড় মাস থাকবে। বৃষ্টির পানিতে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেটের মালামাল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তারা যেমন ব্যবসা করতে পারেননি, তেমনি অনেকেই তাদের মালামালও রক্ষা করতে পারেননি।’
বৃষ্টির কারণে অনেক প্রতিষ্ঠানে কর্মচারীরা কাজে আসতে পারেননি। কোথাও কোথাও ৩০০ দোকানের মার্কেটে ৩০টির মতো দোকানই খোলেনি। সামগ্রিকভাবে সব মার্কেটেই একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাস্তার পাশের অনেক দোকানে বৃষ্টির পানি ঢুকে মালামাল নষ্ট হয়েছে। মার্কেটের ভেতরের দোকানগুলোর তুলনায় রাস্তার পাশের দোকানগুলোতে ক্ষতি বেশি হয়েছে।
পানিবদ্ধতার ক্ষতি শুধু পানিতে ভেসে যাওয়া কয়েকটি রাস্তা বা ডুবে যাওয়া কিছু দোকানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি রফতানি কমায়, উৎপাদন ব্যাহত করে, ব্যবসার ব্যয় বাড়ায়, শ্রমঘণ্টা নষ্ট করে, বিনিয়োগ নিরুৎসাহিত করে এবং সরকারের উন্নয়ন ব্যয় বাড়িয়ে দেয়।
এই সংকটের স্থায়ী সমাধান না হলে প্রতি বর্ষায় একই চিত্র ফিরে আসবে-রাস্তা ডুববে, বন্দর থামবে, শিল্পে উৎপাদন কমবে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, আর শেষ পর্যন্ত তার মূল্য দিতে হবে পুরো দেশের অর্থনীতিকে।
পানিবদ্ধতা এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি অর্থনীতির জন্যও বড় সংকটে পরিণত হয়েছে। এর কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, শিল্পকারখানার উৎপাদন কমে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে, ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ছে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে স্থবিরতা তৈরি হচ্ছে।
পানিবদ্ধতার মূল কারণগুলো বহু বছর ধরেই চিহ্নিত। রাজধানীর অধিকাংশ প্রাকৃতিক খাল ও জলাধার দখল অথবা ভরাট হয়ে গেছে। যেসব খাল দিয়ে বৃষ্টির পানি দ্রুত নদীতে চলে যাওয়ার কথা, তার অনেকগুলোই সংকুচিত। ড্রেন নির্মাণ হলেও সেগুলোর সঙ্গে কার্যকর আউটফল বা নদী-খালের সংযোগ নেই। ফলে ড্রেনে জমা পানি শেষ পর্যন্ত বের হওয়ার পথ খুঁজে পায় না। ড্রেনের বড় অংশ কঠিন বর্জ্যে আটকে থাকে। নিয়মিত পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি উপচে পড়ে। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব পরিস্থিতিকে আরও জটিল করছে। এক সংস্থা রাস্তা নির্মাণ করছে, অন্য সংস্থা ড্রেন করছে, আবার অন্য সংস্থা পাইপলাইন বসাতে রাস্তা কেটে ফেলছে। এতে নতুন নির্মিত অবকাঠামোও অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়ছে। দায়িত্ব বদল হলেও বদলায়নি বাস্তবতা।
এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর নগর পরিকল্পনা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, খাল ও পানিধার পুনরুদ্ধার এবং সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে পানিবদ্ধতার অর্থনৈতিক ক্ষতি আগামী বছরগুলোতে আরও বৃদ্ধি পাবে।
এই সংকটের স্থায়ী সমাধান করতে হলে শহরের খালগুলো পুনরুদ্ধার করতে হবে, নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ ফিরিয়ে আনতে হবে। পানি যদি বাধাহীনভাবে নদীতে প্রবাহিত হতে পারে, তাহলে পানিবদ্ধতা অনেকটাই কমে যাবে। একই সঙ্গে নগরীর পরিবেশও স্বাভাবিক হবে এবং শহর আরও বাসযোগ্য হয়ে উঠবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












