ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হলো ডি-৮ হালাল প্রদর্শনী।
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
ভিয়েতনাম, চীনের পরিবর্তে বাংলাদেশকেই ইনশাআল্লাহ হতে হবে ১০ ট্রিলিয়ন ডলারের হালাল পণ্যের রফতানীকারী দেশ
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রথমবারের মতো ডি-৮ (উ-৮) জোটের উদ্যোগে ‘আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ডি-৮ দেশগুলোতে হালাল অর্থনীতির প্রসার’ - এই প্রতিপাদ্য নিয়ে পাঁচ দিনব্যাপী (৮ থেকে ১২ জুলাই) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এই প্রদর্শনী মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ হালাল বাণিজ্য ও জীবন পদ্ধতির সর্ববৃহৎ ইভেন্ট।
আয়োজিত এই প্রদর্শনীতে খাদ্য, ওষুধ, প্রসাধনী, ফ্যাশন ও ইসলামিক ফাইন্যান্সসহ হালাল অর্থনীতির বিভিন্ন খাত তুলে ধরা হয়।
ডি-৮ সদস্যভুক্ত ৮টি দেশের (বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিশর, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক) পাশাপাশি অন্যান্য দেশের উদ্যোক্তারা এতে অংশ নেন। এক্সপোতে বাংলাদেশ থেকে ২২টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।
(২)
বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার ৪০ ট্রিলিয়ন ডলার। সুবিশাল এই বাজারে প্রবেশে অনেকটাই ব্যর্থ বাংলাদেশ। মান নিয়ন্ত্রণ এবং উন্নত পণ্য ব্যবস্থাপনায় বাংলাদেশও এই সুবিশাল বাজার ধরতে পারে।
হালাল অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বড় অবদান রাখছে হালাল খাদ্য। ২০২৩ সালে ওআইসিভুক্ত দেশগুলোতে এই খাতে ব্যয়ের পরিমাণ ছিলো ১ হাজার ২৩৯ দশমিক ৫ বিলিয়ন বা প্রায় ১ দশমিক ২৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যার সম্ভাব্য বার্ষিক প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২ শতাংশ। দ্বিতীয় বৃহত্তম অবস্থানে থাকা হালাল পোশাক খাতে মুসলিম গ্রাহকদের ব্যয়ের পরিমাণ ছিলো ২৭৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার এবং এর বার্ষিক প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৬ দশমিক ৮ শতাংশ।
হালাল পণ্য বলতে শুধু হালাল গোশত বা হালাল খাদ্যকে বুঝায় না; হালাল পণ্যের তালিকায় রয়েছে পোশাক, কসমেটিকস, ঔষধ, স্বাস্থ্যসেবা, মেডিকেল সরঞ্জাম, হালাল অর্থায়ন, পর্যটন প্রভৃতি।
বিষয়টিতে বাংলাদেশসহ অন্যান্য মুসলমান দেশ সচেতন এবং সক্রিয় না হলেও অমুসলিম দেশগুলো কিন্তু ঠিকই গুরুত্ব দিচ্ছে এবং মুনাফা লুটছে।
(৩)
উদাহারণত, বৈশ্বিক হালাল অর্থনীতিতে অংশীদারিত্ব বাড়ানো, মুসলিম দেশগুলোতে রফতানি সম্প্রসারণ এবং মুসলিম পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ আইনগত হালাল কাঠামো চালু করেছে ভিয়েতনাম। দেশটির সরকার সম্প্রতি ডিক্রি ১২৭/২০২৬ (উবপৎবব ঘড়. ১২৭/২০২৬/ঘউ-ঈচ) জারি করেছে, যা হালাল পণ্য ও সেবার মাননিয়ন্ত্রণ, সার্টিফিকেশন এবং বাজার উন্নয়নের জন্য একটি সমন্বিত কাঠামো প্রদান করবে।
সরকারি সূত্রগুলো বলছে, বর্তমানে ভিয়েতনামে এক হাজারেরও বেশি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হালাল সনদ অর্জন করেছে। নতুন আইন এসব কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলবে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা অনুসরণ করে ভিয়েতনাম এখন হালাল অর্থনীতিকে জাতীয় রফতানি কৌশলের অংশে পরিণত করতে চাইছে। একই সঙ্গে মুসলিম পর্যটকদের জন্য হালাল খাদ্য, মুসলিমবান্ধব হোটেল ও পর্যটনসেবা সম্প্রসারণের মাধ্যমে পর্যটন খাতেও নতুন সুযোগ সৃষ্টি করতে চাইছে।
(৪)
অথচ প্রধান মুসলিম দেশ- বাংলাদেশের হালাল পণ্য রফতানির যথেষ্ট সক্ষমতা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। দখল করতে হবে হালাল পণ্যের রফতানি বাজার। এজন্য এখন থেকেই কাজ করতে হবে। ইন্দোনেশিয়ার মত মুসলিম দেশগুলোর সহযোগিতা নিতে হবে।
ইন্দোনেশিয়া দূতাবাস বলেছে, ভবিষ্যতে বাংলাদেশের সাথে ব্যবসায়িক সংগঠন ও বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণে কাজ করবে।
প্রসঙ্গত, আমরা মনে করি, ইন্দোনেশিয়ার সহযোগিতার- এ আহবানে সক্রিয় সাড়া দিয়ে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে।
বাংলাদেশ আগামী ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ ট্রিলিয়ন ডলারের হালাল পণ্যের বাজার ধরতে সক্ষম ইনশাআল্লাহ! যা বাস্তবায়ন হলে বাংলাদেশকে বিশ্বের সর্বপ্রধান অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হওয়ার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের অবস্থানও শীর্ষ পর্যায়ে নিবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












