গত ১ মাসে রাজনৈতিক ও নির্বাচনি সহিংসতায় নিহত ১০, আহত ১,৯৩৩
-২৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আশির, ১৩৯৩ শামসী সন , ০৪ মার্চ, ২০২৬ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারাদেশে রাজনৈতিক ও নির্বাচনি সহিংসতায় ১০ জন নিহত এবং অন্তত ১ হাজার ৯৩৩ জন আহত হয়েছেন। দলীয় কোন্দল ও অন্তর্কোন্দল, নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষ এবং বিভিন্ন রাজনৈতিক বিরোধকে ঘিরে এসব ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে কমপক্ষে ৩৪৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১,৯৩৩ জন। জানুয়ারির তুলনায় রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা বেড়েছে। জানুয়ারিতে ১৫১টি ঘটনায় ৮ জন নিহত ও ১,২৩৩ জন আহত হয়েছিলেন।
৩৪৬টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৯৫টি ঘটনায় ৫৯৯ জন আহত ও ৮ জন নিহত হয়েছেন। বিএনপি-জামায়াত সংঘর্ষে ১৯১টি ঘটনায় ৯৯৮ জন আহত ও ১ জন নিহত হন। বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ৯টি ঘটনায় ২৭ জন আহত ও ১ জন নিহত হন।
বিএনপি-এনসিপি সংঘর্ষে ১৪টি ঘটনায় ১৩৮ জন আহত হন। আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষে ৩টি ঘটনায় ৫১ জন এবং বিএনপি-অন্যান্য দলের সংঘর্ষে ২৮টি ঘটনায় ৮১ জন আহত হন। এছাড়া বিভিন্ন দলের মধ্যে ১১টি ঘটনায় আহত হয়েছেন ৪২ জন। নিহত ১০ জনের মধ্যে বিএনপির ৮ জন, জামায়াতের ১ জন এবং আওয়ামী লীগের ১ জন রয়েছেন।
নির্বাচনকেন্দ্রিক সহিংসতার তথ্য তুলে ধরে বলা হয়, ৩৪৬টি ঘটনার মধ্যে অন্তত ২৮৫টি ছিল নির্বাচন সংশ্লিষ্ট। এতে ১,৫৫৫ জন আহত ও ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে বিএনপির ৩ জন, আওয়ামী লীগের ১ জন ও জামায়াতের ১ জন রয়েছেন। নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে ৪৫০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘর ও নির্বাচনি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ মাসে রাজনৈতিক নেতাকর্মীদের নামে ৩০টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় ৪৯৭ জনের নাম উল্লেখ করে এবং ১৪,৭৮৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের ৯৮ জন, বিএনপির ১৮১ জন ও জামায়াতের ৫০ জনসহ মোট ৩৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৩ হাজার ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
মব সহিংসতা ও গণপিটুনিতে ফেব্রুয়ারিতে অন্তত ৪২টি ঘটনায় ১৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্মীয় অবমাননা ও আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন ও বন্দুকযুদ্ধে ২ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া গুলশান লেকে ঝাঁপ দিয়ে ১ জন এবং নির্বাচনের দিন ধাওয়া খেয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। কারাগারে সাবেক মন্ত্রীসহ মোট ১২ জন (১০ জন কয়েদি ও ২ জন হাজতি) মারা গেছেন।
নারী ও শিশু নির্যাতনের চিত্রও উদ্বেগজনক বলে জানানো হয়েছে। ফেব্রুয়ারিতে ২৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। ৪৫ জন সম্ভ্রমহরণ, ১০ জন গণসম্ভ্রমহরণ এবং ৩ জন সম্ভ্রমহরণের পর হত্যার শিকার হয়েছেন। পারিবারিক সহিংসতায় ৪১ জন নিহত, ২৬ জন আহত ও ৩০ জন আত্মহত্যা করেছেন। এছাড়া ৯৫ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেওয়ারিশ কুকুরের দাপট, গাইবান্ধায় ৬ মাসে শিশুসহ ৬ মৃত্যু
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি চুক্তি হলে বন্দর বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জমি, পাঁচতলা বাড়িসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যান -প্রধানমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












