গণ-অভ্যুত্থানে আহত ও তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে ভোগান্তি চরমে
রাজধানীর মিরপুর রোড জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শত শত মানুষকে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। নারী, শিশু, বৃদ্ধদের পাশাপাশি রোগীরাও চরম ভোগান্তিতে পড়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ১১টা থেকে মিরপুর রোডের শ্যামলী আশা ইউনিভার্সিটির সামনে সড়ক অবরোধ করেন আহতরা। এতে নিউমার্কেট-গাবতলী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, শ্যামলীতে আহতরা সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তায় বসে বিক্ষোভ করছেন। উভয় পাশে সারি সারি যানবাহন দাঁড়িয়ে রয়েছে। মানুষ হেঁটে গন্তব্যে যাচ্ছে।
ওই এলাকায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। সেসব হাসপাতালের রোগীরাও পড়েছেন ভোগান্তিতে। সড়কে তীব্র যানজট থাকায় এবং সড়ক বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স হাসপাতাল পর্যন্ত যেতে পারছে না। রোগীরা আসাদগেট বা কল্যাণপুর থেকে হেঁটে আসছেন। অনেক রোগীকে স্বজনদের কাঁধে ভর দিয়ে হাসপাতালের দিকে যেতে দেখা গেছে।
এদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকার মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টা ৫০ মিনিটে তাঁরা সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচিও অব্যাহত রেখেছেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বারাসাত ব্যারিকেড’ বা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।