পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে, হামাসের হুঁশিয়ারি
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে সন্ত্রাসী হামলা করে যাচ্ছে দখলদার ইসরাইল। এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন থামবে না এবং ইসরাইলি দখলদারদের অধিগ্রহণ ও বাস্তুচ্যুতকরণের প্রচেষ্টা ব্যর্থ হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে হামাস।
হামাসের বিবৃতিতে বলা হয়, দখলদার ইহুদি রাষ্ট্র আমাদের শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও হামলা বাড়িয়ে চলেছে। এই হামলা বর্বর ইসরাইলি সরকারের দমনমূলক নীতি এবং স্বাধীনতাকামী ও প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার ব্যর্থ প্রচেষ্টারই অংশ।
হামাসের মতে, স্বাধীনতাকামী আন্দোলনের নেতাদের টার্গেট করে হত্যা এবং পশ্চিম তীরে দমন-পীড়ন চালিয়েও ইসরাইল ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে দমন করতে পারবে না। ফিলিস্তিনি জনগণ তাদের ভূমির স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।