গণহত্যায় ব্যবহৃত ইসরায়েলি স্পাইওয়্যার কিনছে ব্রিটেন
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলেও পর্দার আড়ালে সন্ত্রাসী ইসরায়েলের বিতর্কিত নজরদারি প্রযুক্তি বা ‘স্পাইওয়্যার’ কিনছে যুক্তরাজ্য সরকার। আল জাজিরার এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে, ফিলিস্তিনিদের ওপর প্রয়োগ ও পরীক্ষা করা এসব প্রযুক্তি এখন ব্রিটিশ পুলিশ ও সরকারি সংস্থাগুলো ব্যবহার করছে।
অনুসন্ধানে দেখা গেছে, সেলিব্রাইট এবং ব্রিফক্যাম -এর মতো ইসরায়েলি বংশোদ্ভূত কোম্পানির সাথে মোটা অঙ্কের চুক্তি করেছে ব্রিটেনের একাধিক পুলিশ বাহিনী। এই প্রযুক্তিগুলো গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং তাদের আটকের ক্ষেত্রে সরাসরি ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিতর্কিত কোম্পানি ও প্রযুক্তির ব্যবহার:
১. সেলিব্রাইট: ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এই কোম্পানিটি স্মার্টফোনের পাসওয়ার্ড ভেঙে তথ্য হাতিয়ে নিতে সক্ষম। অভিযোগ রয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী এই সফটওয়্যার ব্যবহার করে হাজার হাজার আটক ফিলিস্তিনিদের ফোন থেকে তথ্য চুরি করেছে। ব্রিটেনের সিটি অফ লন্ডন পুলিশ এবং লিসেস্টারশায়ার পুলিশসহ বেশ কিছু বিভাগ এই সফটওয়্যার ব্যবহারের জন্য লাখো পাউন্ডের চুক্তি নবায়ন করেছে।
২. ব্রিফক্যাম: সিসিটিভি ফুটেজ দ্রুত বিশ্লেষণ এবং মুখম-ল চেনার জন্য এই প্রযুক্তি ব্যবহৃত হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, দখলদার ইসরায়েল এই প্রযুক্তি ব্যবহার করে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। বর্তমানে যুক্তরাজ্যের কামব্রিয়া এবং স্কটল্যান্ড পুলিশ এই প্রযুক্তি ব্যবহারের তালিকায় রয়েছে।
৩. কোরসাইট: গাজায় ফিলিস্তিনি নাগরিকদের শনাক্ত ও আটক করতে ইসরায়েলি গোয়েন্দা ইউনিট ৮২০০ এই প্রযুক্তি ব্যবহার করে। সম্প্রতি ব্রিটেনের হোম অফিস তাদের নজরদারি ভ্যানে এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করেছে।
এই স্পর্শকাতর বিষয়ে আল জাজিরার পক্ষ থেকে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের সাথে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকরা এই ঘটনাকে ব্রিটেনের ‘দ্বিমুখী নীতি’ হিসেবে দেখছেন। একদিকে ব্রিটেন গাজায় মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, অন্যদিকে সেই বিপর্যয় ও নিপীড়নের মাধ্যমে তৈরি হওয়া প্রযুক্তি কিনে ইসরায়েলি সামরিক অর্থনীতিকে শক্তিশালী করছে। ফিলিস্তিনিদের রক্তে ভেজা এই প্রযুক্তি বা ‘ব্লাড টেক’ ব্যবহারের ফলে ব্রিটেনেও ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












