বিবৃতি প্রসঙ্গে মনিরুল:
গণমাধ্যমকে অর্ডার নয়, অনুরোধ করেছিলাম
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী, ১৩৯২ শামসী সন , ০২ জুলাই, ২০২৪ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম। এসবির এই অতিরিক্ত আইজির ভাষ্য, গণমাধ্যমকে কোনো ‘নির্দেশনা বা অর্ডার’ তারা দেননি, যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের ‘অনুরোধ’ করেছিলেন মাত্র। তার কারণ, গণমাধ্যমে অনেক তথ্য ‘অতিরঞ্জিত ও খ-িতভাবে’ এসেছে বলে তারা মনে করছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে গুলশানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মনিরুল।
সেখানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রসঙ্গ আসে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুলকে ওই বিবৃতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দেখুন, আমরা আসলে পুলিশ বা সরকারের পক্ষ থেকে সব সময় বলে আসছি ব্যক্তির দায় সংস্থা নেবে না। আমরা সেটাকেই আপহোল্ড করছি। পাশাপাশি কখনো কখনো অনেক অতিরঞ্জিত বা খ-িত তথ্য থাকে।
যেমন আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হয়েছে তিনি সপরিবারে পালিয়ে গেছেন। কিন্তু তিনি আসলে পালাননি।’
“সেই কারণে প্রতিবাদের পাশাপাশি ওই বিবৃতির মাধ্যমে আমরা আপনাদের অনুরোধ করেছি। আমরা কিন্তু আপনাদের অন্য কোনোভাবে কোনো নির্দেশনাও দিইনি, কোনো অর্ডারও করিনি।
আমরা শুধু অনুরোধ করেছি যে কোনো নিউজ করার আগে ভালোভাবে যাচাই-বাছাই করার জন্য। এটা শুধু পুলিশ নয় যে কেউ করতে পারে। রাখা না রাখা সেটা আপনাদের বিষয়।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)