ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল না নেয়ার নির্দেশ
এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, গুরুত্বপূর্ণ ব্রিজ, ফেরি ও রোডে চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) হাইকোর্টের বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। এর আগে গত ৭ মে জনস্বার্থে রিটটি দায়ের করেছিলেন বলেও জানান তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।