রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কে স্থায়ী করা হোক

নাফে’ প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, সকাল ১১:৫৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৬:৫৪

একটি রাষ্ট্রের রাষ্ট্রপতি কেবল সাংবিধানিক প্রধানই নন, তিনি জাতীয় ঐক্য, রাষ্ট্রের ধারাবাহিকতা এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের প্রতীক। এমন একটি পদে এমন ব্যক্তিত্বের প্রয়োজন, যার জীবনের প্রতিটি অধ্যায় দেশপ্রেম, নেতৃত্ব, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার সাক্ষ্য বহন করে। সেই বিবেচনায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হতে পারে।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ¯স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি ১৯৬৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে দেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেন। সেক্টর ৮ ও ১১-এর বিভিন্ন দায়িত্ব এবং জেড ফোর্সের অধীনে কোম্পানি কমান্ডার হিসেবে অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি দেশের তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীর বিক্রম’ লাভ করেন।
রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি বাণিজ্য, মুক্তিযুদ্ধবিষয়কসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে সংসদ পরিচালনার অভিজ্ঞতাও অর্জন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে প্রশাসনিক দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্ব এবং ব্যক্তিগত সততার ভাবমূর্তি তাঁকে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বর্তমান বৈশি^ক বাস্তবতায় জাতীয় নিরাপত্তা আর শুধু সীমান্তে অস্ত্র মোতায়েন বা সামরিক সক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকের বিশে^ একটি রাষ্ট্রের নিরাপত্তা নির্ভর করে তার সাংবিধানিক স্থিতিশীলতা, কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দক্ষ কূটনীতি, জাতীয় ঐক্য, সুশাসন এবং জনগণের আস্থার ওপরও। দেশের সীমান্ত ব্যবস্থাপনা, পানিবায়ুজনিত নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক কৌশলগত পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা যখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বাস্তবতায় রাষ্ট্রপতির পদও কেবল একটি আনুষ্ঠানিক সাংবিধানিক অবস্থান নয়; এটি রাষ্ট্রের ধারাবাহিকতা, স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের প্রতীক।
এই দৃষ্টিকোণ থেকে একজন বীর মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা শুধু ইতিহাসের গৌরব নয়; এটি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সম্পর্কে প্রত্যক্ষ উপলব্ধির প্রতীক। একজন সাবেক সেনা কর্মকর্তার অভিজ্ঞতা তাঁকে শৃঙ্খলা, নেতৃত্ব, সংকট মোকাবিলা, সিদ্ধান্ত গ্রহণ এবং কমান্ড কাঠামোর বাস্তবতা সম্পর্কে গভীর ধারণা দেয়। একই সঙ্গে দীর্ঘ সংসদীয় জীবন, মন্ত্রিসভায় দায়িত্ব পালন এবং সংসদের স্পিকার হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে সংবিধান, আইন, প্রশাসন এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে বাস্তব জ্ঞান প্রদান করে। এছাড়া সংগঠন পরিচালনার অভিজ্ঞতা বিশ^পরিসরে দেশের প্রতিনিধিত্ব, কূটনৈতিক শিষ্টাচার এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সর্বাধিনায়ক। যদিও দৈনন্দিন সামরিক কার্যক্রম সরকার ও বাহিনীর পেশাদার নেতৃত্ব পরিচালনা করে, তবুও রাষ্ট্রপতির ওপর গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব ন্যস্ত থাকে। তিন বাহিনীর প্রধান নিয়োগে সাংবিধানিক ভূমিকা, সামরিক কমিশন প্রদান, রাষ্ট্রীয় ও সামরিক অনুষ্ঠানে নেতৃত্ব, জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট সাংবিধানিক দায়িত্ব পালন এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সাংবিধানিক অভিভাবক হিসেবে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কারণে সামরিক কাঠামো, রাষ্ট্রব্যবস্থা ও প্রশাসন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তির উপস্থিতি এই পদে মূল্যবান বিবেচিত হতে পারে।
মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, সামরিক নেতৃত্ব, রাষ্ট্রবিজ্ঞানভিত্তিক শিক্ষা, দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা, মন্ত্রিত্ব, সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সব মিলিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির পদের জন্য আলোচনাযোগ্য ও অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব।
-ফিয়াদ নওশাদ ইয়ামিন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সমাজের স্বার্থে এদেশে বিধর্মীদের রীতি-নীতির সংশোধন করা হোক বিধর্মী জাতির মধ্যে বিধবা বিবাহ নিষিদ্ধ। অতি অল্প বয়সে বিধবা হলে একটা বিধর্মী নারীর বাকী জিন্দেগীটা যে কত দুর… ৪ দিন আগে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সকল অসামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে হবে কথিত সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের মোহে পড়ে ‘নতুন জীবনের’ স্বপ্ন দেখেছিল কুমিল্লার পুলিশ লাইন্স সরকারি প্রা… ৬ দিন আগে মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলাতেই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন। (পূর্ব প্রকাশিতের পর) এ বিষয়টি সম্পর্কে দেশবাসীর বিস্তারিত কোনো ধারণা ছিল না। তবে ২০১০ সালের ডিসেম্বর মাসে উই… ৪ নভেম্বর, ২০২৬ মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলায়ই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন। তৎকালীন বাংলায় অনেক বিখ্যাত মাদরাসা, ‘মাদরাসা-বাড়ি’ ও ‘দরস-বাড়ি’ (অর্থাৎ স্কুল ও কলেজ; ‘দরস’ মানে পাঠ বা শি… ৩ নভেম্বর, ২০২৬ এখন জাপানের অর্থায়নে মাতারবাড়ীতে যে সমুদ্র বন্দর হচ্ছে তার সুফল-সমৃদ্ধি নিবে ভারত। দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া … ২ নভেম্বর, ২০২৬ কুরবানির রক্তে পরিবেশ দূষণের রব, পূজার মূর্তি ফেলা নিয়ে পরিবেশবাদীদের নীরবতা কেন? ইসলামি মূল্যবোধ, দ্বীনি অধিকার ও পরিবেশ রক্ষার প্রশ্নে দ্বৈতনীতি কেন? কুরবানির ঈদে পশুর রক্ত বৃষ্টির পানিতে মি… ১ নভেম্বর, ২০২৬ শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না রাশিয়ায় কমুনিস্টরা ক্ষমতা দখল করেই প্রথম যে কাজটি করেছিলো সেটি ছিলো- সম্পূর্ণ শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন।… ৩১ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই। ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। ১৪৫ কোটির বেশি মানুষের বসতি নিয়ে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশ এবং খুব দ্রুতই এটি পৃথিবীর সর্ববৃহৎ ক… ২৮ অক্টোবর, ২০২৬ মুসলমানরা কি তাদের ক্বিবলা পরিবর্তন করে ফেললো!! পবিত্র কা’বা শরীফের দিকে ফিরে নামায পড়তে হয়। অন্য কোনো দিকে ফিরে হাজার হাজার রাকায়াত নামায পড়লেও নামায আদা… ২৭ অক্টোবর, ২০২৬ মাদরাসা শিক্ষার উপর ভিত্তি করেই ছড়িয়েছে জ্ঞান-বিজ্ঞানের আলো। নাস্তিক ইসলামবিদ্বেষীরা মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কটূক্তি করে বলে থাকে, মাদরাসায় নাকি জ্ঞান-বিজ্ঞান চর্চা… ২৫ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৪) এখানে একটি প্রশ্ন তারা করতে পারে- সেটা হলো- এই ৯৫ মিলিয়ন ডলার লোকসান হলেও টার্মিনালটি আধুনিক হবে ও সক্ষমতা বা… ২৪ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩) রেভিনিউ শেয়ারিং বা আয় বণ্টন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গড় টার্মিনাল আয়ের ওপর নির্ভর করে প্রতি কনটেইনারের জ… ২১ অক্টোবর, ২০২৬