‘গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে’
আল ইহসান ডেস্ক:
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনে সতর্ক থাকতে হবে। যত সহজ মনে হচ্ছে, আমাদের নেতা বলেছেন অত সহজ না। নৌকা নেই ধানের শীষ জিতে যাবে- এত সহজ মনে করো না। নানামুখী ঘটনা আমাদেরই মোকাবিলা করতে হবে। আমরা যেমন ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবিলা করেছি, আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, চারিদিক যা ঘটছে। কী এমন করল বাংলাদেশ যে, ভারত সেটি সহ্য করতে পারছে না। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে তাড়িয়েছে। কেন তাড়িয়েছে? তিনি ৬০ লাখ মামলা দিয়েছেন, আসামি বানিয়েছে। পৃথিবীর আর কোনো জায়গায় এত মামলা হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।