যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না- এ বিষয়ে ভারত সরকার এখনো যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছে সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সেলিম। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করবেন নাকি বাংলাদেশে ফিরে যাবেন- এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মোদির সরকারের হাতে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভারত সরকার এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি। তিনি প্রশ্ন তোলেন, আগে বাংলাদেশ সংক্রান্ত নানা ইস্যুতে মোদি সরকার যেভাবে সরব ছিল, বর্তমানে সেই সরবতা কেন নেই?
সেলিমের দাবি, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞা কিংবা রাজনৈতিক চাপের কারণেই ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে প্রকাশ্যে কথা বলতে পারছে না। তার মতে, বিষয়টি শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত ভারত সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না- সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক পরাশক্তির ভূমিকা বিবেচনায় রেখেই দিল্লি এ বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে বলে মনে করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রতিমকে হত্যার বিস্তারিত জানিয়েছে পুলিশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামরিক আদালতে চাকরিচ্যুত, তথ্য গোপন করে সরকারি স্কুলে শিক্ষক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের রিপোর্ট পেশ করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে -স্পিকার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তারেক রহমানের সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় -চীনা রাষ্ট্রদূত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই -আইনমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন পে-স্কেলে মাসিক পেনশন ১৮ হাজার থেকে ৭০ হাজার ২০০ টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়ণের ঘর ছাড়ার হিড়িক, কারণ যা জানা যাচ্ছে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)