ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশে ছাত্রলীগ সভাপতি:
গণতন্ত্রের মোড়লদের মুখোশ উন্মোচন হয়েছে
, ০৭ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
যারা গণতন্ত্রের মোড়ল হিসেবে পরিচয় দেয় তাদের মুখোশ উন্মোচন হয়েছে মন্তব্য করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, গাজায় অবিলম্বে আমরা যুদ্ধবিরোধী চাই। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি ইহুদি শিক্ষার্থীরাও প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলছে। বিশ্বের মোড়লদের কাছে প্রশ্ন রাখতে চাই, কত মানুষ মারা গেলে এটাকে জেনোসাইড বলা হবে? তিনি বলেন, আমেরিকা যখন প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে ভেটো দিয়েছে তখন সেই দেশের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে প্যালেস্টাইনের পক্ষে সংহতি জানিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় সংগঠনটির নেতাকর্মীরা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, সারাবিশ্বে যারা প্যালেস্টাইনের পক্ষে তাদের জানাই সালাম। সীমান্ত ছেড়ে গোটা বিশ্ব একাত্মতা পোষণ করছে প্যালেস্টাইনের পক্ষে। প্যালেস্টাইনের পক্ষে আওয়াজ তোলায় আমেরিকায় আড়াই হাজার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি বলেন, আমরা মানবতাবিরোধীদের শাস্তির দাবিতে আন্দোলন করেছিলাম। গাজায় অবিলম্বে আমরা যুদ্ধবিরোধী চাই।
মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি ইহুদি শিক্ষার্থীরাও প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলছে। বিশ্বের মোড়লদের কাছে প্রশ্ন রাখতে চাই, কত মানুষ মারা গেলে এটাকে জেনোসাইড বলা হবে? বিশ্বে যেখানে মানবতাবিরোধী অপরাধ হবে সেখানেই বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)