মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, রাত ৩:০০

নিজস্ব প্রতিবেদক:
মাঠ প্রশাসনে শৃঙ্খলা আনার চেষ্টা করছে সরকার। সম্প্রতি কয়েকটি ঘটনায় প্রজাতন্ত্রের কয়েকজন কর্মচারীর আচরণ ও ব্যবহারে বিব্রত পুরো প্রশাসন। গত কয়েক বছরে বেশ কিছু বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন মাঠ প্রশাসনের কর্তাব্যক্তিরা। বিষয়টি সরকারের উচ্চ মহলকে ভাবিয়ে তুলেছে। ফলে সাধারণ মানুষের মনে প্রশাসন সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের ভালো যেকোনও উদ্যোগ কোনও কর্মকর্তা-কর্মচারীর কারণে নষ্ট হোক, সরকার তা হতে দেবে না। তাই যেকোনও উপায়ে হোক সরকার এবার সুশাসন প্রতিষ্ঠায় বেশি মনোযোগী। তাই এসব সমস্যা সমাধানে সরকারের ওপর মহল কিছুটা কঠোর হওয়ার পরিকল্পনা করছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় বলা হয়, মাঠ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যেন উপজেলা বা জেলা প্রশাসনে সেবা নিতে আসা সাধারণ মানুষ, জনপ্রতিনিধি বা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংযত ও মানবিক আচরণ করেন। বিশেষ করে মাঠ প্রশাসনের কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারদের (ভূমি) আচরণ নিয়ে ওই সভায় ব্যাপক আলোচনা হয়। বিষয়টি সম্পর্কে বিভাগীয় কমিশনারদেরও নিয়মিত তদারকি বা কাউন্সেলিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইদানীং মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক আচরণ লক্ষ করা যাচ্ছে, এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের এমন আচরণে সরকারের অনেক ভালো উদ্যোগ ম্লান হয়ে যাচ্ছে, যা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে শাস্তিযোগ্য অপরাধও বটে। গত মাসে নিয়োগপ্রাপ্ত ৪১তম বিসিএস উত্তীর্ণ কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে খোলাখুলিভাবে বিষয়টি অবহিত করেছেন কয়েকজন বিভাগীয় কমিশনার। তারা নিয়োগপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের বলেছেন, প্রজতন্ত্রের কর্মচারীরা দেশের সাধারণ মানুষের সেবক, এটি মনে রেখেই যেন দায়িত্ব পালন করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তা এখন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করতে তৎপর হয়ে উঠেছেন। জেলা বা উপজেলা পর্যায়ে নিজেদের ক্ষমতাবান ভাবতে অভ্যস্ত হয়ে ওঠায় তারা আর ক্ষমতার ভারসাম্য রাখতে পারছেন না। অনেক কর্মকর্তা তো প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, চাকরি ছেড়ে মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন। অনেকে এলাকার সমাজসেবামূলক কর্মকা-ে নিজেকে যুক্ত করছেন আগামী দিনের ফায়দা লোটার অভিপ্রায়ে। অনেকে তো স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদমাধ্যমের প্রতিনিধি বা স্থানীয় রাজনৈতিক নেতাদেরও আমলে নিতে চাইছেন না। এসব কারণে সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের দুর্ব্যবহারের ঘটনা বেড়েই চলছে।
সংবাদমাধ্যমে এসব ঘটনা উঠে আসায় সরকারকেও বিব্রত হতে হচ্ছে প্রতিনিয়ত। তাই সরকারের নীতিনির্ধারকরা মাঠ প্রশাসনে বিতর্কিত ঘটনা রোধে অতি উৎসাহী কর্মকর্তাদের ক্ষমতার লাগাম টেনে ধরার পথে এগোচ্ছেন। তারা প্রশাসনে চেইন অব কমান্ড সুদৃঢ় রাখতে যেকোনও পদক্ষেপ নিতে চাইছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে