খেলাপি হওয়ার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ৩১.৪ ট্রিলিয়ন ঋণের সীমা না বাড়ালে, খেলাপি ঋণ আটকাতে নেয়া জরুরি ব্যবস্থাগুলো বন্ধ করে দেবে ট্রেজারি বিভাগ। কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) স্থানীয় সময় বুধবার এ শঙ্কার আভাস দিয়েছে। তারা বলছে, জুলাই এবং সেপ্টেম্বরের কোনো এক সময় কার্যকর হবে এ সিদ্ধান্ত ।
সিবিও পরিচালক ফিলিপ সোয়াগেল বুধবার বিবৃতিতে বলেছে, ‘চূড়ান্ত তারিখটি নির্ধারিত হবে এপ্রিলে। সে মাসে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস) থেকে অর্থ আসবে। প্রত্যাশার চেয়ে যদি রাজস্ব কম আসে, তবে জরুরি ব্যবস্থাগুলো দ্রুত বন্ধ যাবে। এ ক্ষেত্রে জুলাইয়ের আগে ট্রেজারি তহবিল শেষ হয়ে যেতে পারে।’
পরবর্তী দশকে বার্ষিক ফেডারেল বাজেট ঘাটতির আকারের জন্য নিজের অভিক্ষেপও সংশোধন করেছে সিবিও। সংস্থাটির হিসাবে, সামনের ১০ বছরে মোট ঘাটতি দাঁড়াবে ১৮.৮ ট্রিলিয়ন ডলার; যা তাদের গত মে মাসে অনুমান করা ১৫.৭ ট্রিলিয়ন ডলারের চেয়ে ২০ শতাংশ বেশি।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র বর্তমান ঋণের সীমায় পৌঁছায়। এ সময়ে ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন একটি ধারাবাহিক পদক্ষেপের সূচনা করেছিলেন; যা ‘অসাধারণ ব্যবস্থা’ নামে পরিচিতি পায়। এই ব্যবস্থা সরকারকে তার বাধ্যবাধকতা পূরণের জন্য অর্থ ধার করার অনুমতি দেয়।
সোয়াগেল বলেছে, কংগ্রেসে নতুন ঋণের সীমায় প্রেসিডেন্ট জো বাইডেন সই করার আগে যদি সেই ব্যবস্থাগুলো শেষ হয়ে যায়, তবে সরকারকে তার কিছু কার্যক্রমের জন্য অর্থ ছাড়তে বিলম্ব করতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।