রোহিঙ্গা ক্যাম্পে ঢুকেই এলোপাতাড়ি গুলি, নিহত ১
, ২৫শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯০ শামসী সন , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা ঘটনায় দুষ্কৃতিকারীদের গুলিতে এক নারী নিহত ও ক্যাম্পের এক হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সকালে উখিয়া ময়নারঘোনা ক্যাম্প-৮ এবং ক্যাম্প-১২-তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
গুলিতে নিহত রোহিঙ্গা নারী হলেন ক্যাম্প-৮ ইস্টের নজুম উদ্দিনের স্ত্রী নুর কায়েস (২৫)। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন হেড মাঝি আবদুর রহিম (৩৮)। তিনি উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪ ব্লকের মৃত করিম উল্লাহর ছেলে। তিনি ওই ক্যাম্পের এইচ ব্লকের প্রধান মাঝি।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে একদল দুষ্কৃতিকারী ঢুকে মাঝি আবদুর রহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, একইদিন ক্যাম্প ৮-ইস্টে একদল অস্ত্রধারী রোহিঙ্গা নারী নুর কায়েসকে গুলি করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্যাম্পে অভিযান চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)