খেজুর নিয়ে ভূল পদক্ষেপে বিগত পতিত সরকারের মত দুরাবস্থাই তৈরী করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় রোযাদারদের শুধু কমমূল্যে নয় বরং বিনামূল্যেও খেজুর প্রদান সম্ভব ইনশাআল্লাহ
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
রোযাদারদের জন্য ইফতারের প্রধান উপকরণ খেজুর। ধনী-গরিব সবাই একটা হলেও খেজুর দিয়ে ইফতার করতে চেষ্টা করেন।
রোযার মাসে ইফতারে খেজুর মুসলমানদের কাছে ঐতিহ্যে পরিণত হয়েছে। পবিত্র রমাদ্বান শরীফ মাস এলেই ভোক্তাদের চাহিদার শীর্ষে থাকে বিদেশি এ ফলটি। প্রতি বছরই রোযায় খেজুরের দাম কিছুটা বাড়ে।
খেজুর আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক-করের পরিমাণ ৬৩.৬০ শতাংশ। উচ্চ শুল্কহারের পাশাপাশি আজওয়া, মরিয়ম, মেডজুল, মাবরুর ও রেফার কনটেইনারে আমদানি করা সব ধরনের খেজুর শুল্কায়নে কেজিপ্রতি এক থেকে চার ডলার পর্যন্ত পরিশোধ করতে হয়। এই শুল্কায়ন প্রক্রিয়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শুল্ক মূল্য বিধির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে বাজার সংশ্লিষ্টরা। সেই সঙ্গে নির্বাহী আদেশের মাধ্যমে শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণকে ত্রুটিপূর্ণ বলে মনে করে অভিজ্ঞমহল।
বাংলাদেশে উন্নত, মধ্যম ও সাধারণ মানের খেজুর আমদানি করা হয়। রেফার কনটেইনার ব্যবহার করলে মান ঠিক থাকায় এভাবেই খেজুর আমদানি হয়। বিদ্যমান ব্যবস্থায় রেফার কনটেইনারে আমদানির ক্ষেত্রে প্রতি কেজি খেজুর চার ডলারে শুল্কায়ন হচ্ছে, যা প্রকৃত আমদানি মূল্যের চেয়ে অনেক বেশি।
ট্যারিফ কমিশনের প্রতিবেদনে দেখা যায়, দেশে বর্তমানে খেজুরের চাহিদা প্রায় এক লাখ মেট্রিক টন এবং এর ভেতর শুধু পবিত্র রমাদ্বান শরীফ মাসেই এই চাহিদা প্রায় ৬০ থেকে ৭০ হাজার মেট্রিক টন।
খেজুর একটি আমদানিনির্ভর ফল।
খেজুর ইরাক, ইরান, তিউনেশিয়া, আলজেরিয়া, সৌদি আরব, আরব আমিরাত থেকে আমদানি করা হয়। এর মধ্যে সবচেয়ে সস্তা খেজুর আনা হয় ইরাক থেকে। আর দামি খেজুর সৌদি আরব থেকে। সবচেয়ে ভালো কোয়ালিটি খেজুর হচ্ছে মরিয়ম ও আজুয়া। অন্তর্বর্তীকালীন সরকার আলু, পেঁয়াজ, চালের পর খেজুরেও শুল্ক কমিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, উচ্চ শুল্ক আরোপ ও ডলার সঙ্কটের কারণে এটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অনেকেই আমদানি বন্ধ করে দিয়েছে। পবিত্র রমাদ্বান শরীফ মাসে খেজুরের যে চাহিদা তার অর্ধেকও গত বছরে এলসি খোলা হয়নি।
অর্থাৎ আসন্ন রমাদ্বান শরীফে খেজুর সঙ্কট ও চড়া মূল্য দুটোরই অবতারণা হবে।
সারাদেশে খেজুরের ১০০ আমদানিকারক রয়েছেন। অনেক আমদানিকারক শুল্ক ফাঁকি দিতে সৌদি, মিশরের উচ্চমূল্যের খেজুর কম দাম দেখিয়ে আমদানি করেছেন। কিন্তু বাজারে শুল্কের অভিযোগ দিয়ে দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতির কাছে তারা জিম্মি। আড়তে এসে এবার দুই থেকে তিন মণের বেশি খেজুর কিনতে পারছেন না তারা।
অতীত অন্যান্য সরকারের মতো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও খেজুর নিয়ে লেজে-গোবরে পরিস্থিতি তৈরি হতে দিচ্ছে। তারা দেশে আড়াইশ ষ্টেডিয়াম বানানোর ঘোষণা করেছে। অথচ তারা খুব সহজেই পরিকল্পনা করতে পারতো ১ লাখ টন চাহিদার খেজুর দেশেই উৎপাদন করা।
সরকারের হাল-চাল দেখে মনে হয় তারা হয়তোবা জানেই না যে বাংলাদেশের ৩০টি জেলায় এখন সৌদী খেজুর উৎপাদন হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পছন্দনীয় বিবিসিই “সৌদি আরবের আজওয়া, বেরহি ও মরিয়ম খেজুর যেভাবে বাংলাদেশে চাষ হচ্ছে” শিরোনামে নিউজ করেছে।
কিন্তু সেদিকে নজর কৈ? মুখে শুধুই আমদানীর বুলি।
অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে। কিন্তু তাদের সংস্কার শুধুই ক্ষমতা কেন্দ্রিক। জনকল্যাণ মূলক, দ্রব্যমূল্যের স্বস্তিমূলক সংস্কারবার্তা কোথায়?
খেজুর সুলভ মূল্যে বা বিনা মূল্যে প্রদান- এ ব্যবস্থাপনা করতে চাইলে, মূলত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ও প্রজ্ঞা দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।