খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
খুলনা সংবাদদাতা:
খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে (৫০) গুলি করে ও রগ কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল জুমুয়াবার দুপুর ২টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় মাহবুবুর রহমানের নিজ বাড়ির সামনে এ হত্যাকা- ঘটে।
তিনি ওই সময় প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত হতে তার পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুবের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীসহ স্বজনরা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান মোল্লা। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে দেয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চারটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৯০৯০
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)