খাসির গোশত বলে কুকুরের গোশত বিক্রি, অতঃপর...
ধামইরহাটে কুকুর জবাই করে খাসির গোশত বলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তোপের মুখে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট-এর নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির গোশত বিক্রি করতেি স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু। তারা নিয়মিত বাড়ি থেকে গোশত এনে বাজারে বিক্রি করতো।
এদিন সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত গোশত ফেলে দোকান থেকে পালিয়ে যায়।
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের গোশত উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু পলাতক রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।