মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশকে ফোন বাবার
, ২৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মাদকাসক্ত ছেলেকে হত্যার পর জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পণ করেছেন বাবা আব্দুল বারেক খান। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।
কাঁঠালিয়া থানা-পুলিশ আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে যায় এবং ছেলে মেহেদী হাসান শুভর মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। প্রায়ই সে বাবা-মাকে মারধর করতো এবং এলাকার একাধিক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে জখম করেছে। তার অত্যাচার-নির্যাতনে বাবা-মাসহ এলাকাবাসী আতঙ্কে থাকতো।
ঘটনার দিন সকালে শুভ বাবার কাছে তিন লাখ টাকা দাবি করে এবং বসতঘর ভাঙচুর করে। সন্ধ্যায় সে বাজার থেকে একটি দা কিনে বাড়ি ফেরে। পরে মা খুশি বেগমকে বলেন, টাকা না দিলে ওই রাতেই তাদের দুজনকে হত্যা করা হবে।
বিষয়টি আব্দুল বারেক খানকে জানান খুশি বেগম। বারেক খানের পরামর্শে খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান। রাত ৩টার দিকে আব্দুল বারেক ঘুমন্ত ছেলে শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করে কাঁঠালিয়া থানা-পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শুভর মরদেহ উদ্ধার করে এবং আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শুভর মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি মামলা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)