খালেদা জিয়াকে ওমরাহ করার আমন্ত্রণ সৌদি যুবরাজের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার।
গত সোমবার (২৫ নভেম্বর) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ এ কথা জানান।
তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যাওয়ার পথে কিংবা আসার পথে সৌদিতে ওমরাহ করে আসতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রিন্স বিন সালমান।
ডা. জাহিদ আরো বলেন, সৌদি রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি সৌদি বাদশাহর পক্ষ থেকে ম্যাডামকে সালাম জানিয়েছেন। ম্যাডাম তার মাধ্যমে সৌদি বাদশাহকে সালাম জানিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।