করাচি-দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক রুট আশাব্যঞ্জক
চট্টগ্রাম সংবাদদাতা:
পাকিস্তানের করাচি থেকে আগামী ১৯ ডিসেম্বর ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের জাহাজটি কনটেইনারবাহী পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। এই জাহাজ পণ্য আনা-নেওয়ার মাধ্যমে কয়েকটি দেশের সঙ্গে নৌপথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ শুরু হয়েছে। সেইসঙ্গে করাচি ও দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক রুট খুলেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছেন বাণিজ্য সংশ্লিষ্টরা।
এসব তথ্য জানিয়েছেন নৌবাণিজ্য দফতরের প্রিন্সিপাল অফিসার এবং রেজিস্ট্রার অব বাংলাদেশ শিপস ক্যাপ্টেন সাব্বির মাহমুদ।
প্রথমবারের মতো গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে জাহাজটি। ৩৭০ একক পণ্যবাহী কনটেইনার খালাসের পর এটি পরদিন চট্টগ্রাম বন্দর ছেড়ে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেয়। যার মধ্য দিয়ে ইন্দোনেশিয়া, দুবাই ও করাচির সঙ্গে নৌপথে সরাসরি যোগাযোগ শুরু হয় বাংলাদেশের।
ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, ‘করাচি ও দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক রুট অত্যন্ত আশাব্যঞ্জক। নতুন রুটটি বাংলাদেশের নৌবাণিজ্যকে আরও এগিয়ে নেবে, ব্যবসা-বাণিজ্য বাড়বে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।