খাবার পড়ে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ রবি, ১৩৯৪ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
কেউ যদি সত্যি নেয়ামত, রহমত-বরকত ও সফলতা লাভ করতে চায়; তাহলে তাকে অবশ্যই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। কেননা, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ يُطِعِ اللَّهَ وَرَسُوْلَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا.
অর্থ : যে বা যাঁরা মহান আল্লাহ পাক উনাকে এবং উনার মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অর্থাৎ উনাদেরকে সম্মানিত ইত্তিবা মুবারক, অনুসরণ-অনুকরণ মুবারক করবেন, উনারা অবশ্যই বিরাট সফলতা লাভ করবেন। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আহ্যাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭১)
অর্থাৎ মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবাকারী ব্যক্তি দুনিয়া-আখিরাতের সর্বপ্রকার কল্যাণ, নিয়ামত, রহমত-বরকত মুবারক সর্বোচ্চভাবে লাভ করবেন। সুবহানাল্লাহ!
কাজেই, প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হলো, খাওয়া-দাওয়া, চলা-ফেরা, ওঠা-বসা, ইবাদত-বন্দেগীসহ প্রত্যেক বিষয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করা।
আজকে আমরা জানবো, খাদ্য আহার করার সময় পরে গেলে তা তুলে খাওয়ার হুকুম সম্পর্কে:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَسَقَطَتْ لُقْمَةٌ فَلْيُمِطْ مَا رَابَهُ مِنْهَا ثُمَّ ليَطْعَمْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ.
অর্থ: হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের কেউ আহার করার সময় যদি তার লোকমা পড়ে যায় তবে এতে সন্দেহের কিছু (ধুলো-বালী জাতীয়) দেখলে সে যেন পরিস্কার করে নেয় এবং তারপর তা খেয়ে নেয়। আর শয়তানের জন্য সে যেন তা ছেড়ে না দেয়। (ইবনে মাজাহ শরীফ: ৩২৭৯, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ; ১৮০২)
অর্থাৎ খাবার খাওয়ার সময় যদি কারো খাবার বা খাবারের দানা পড়ে যায় তাহলে তা তুলে খেতে হবে। এবং এতে সন্দেহের কিছু (ধুলো-বালী জাতীয়) কোন কিছু থাকলে তা পরিস্কার করে খেতে হবে। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৮)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০৬ হিজরী সনের পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আ’যম শরীফ মাসে ইতিহাসে সর্বপ্রথম পবিত্র মদীনা শরীফ উনার আদলে পবিত্র রাজারবাগ শরীফে তৈরী করা হয় “পবিত্র সুন্নতী জামে মসজিদ”
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাগড়ী পরিধান করা দায়েমী সুন্নত মুবারক
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাটির পাত্র ব্যবহার করা খাছ সুন্নত মুবারক
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত মুহব্বত মুবারক হাছিল করতে হলে অবশ্যই মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা করতে হবে
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাথায় চুল রাখার খাছ সুন্নতী তরীক্বাহ মুবারক
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘুমানোর মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ মুবারক (২)
০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমানোর মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ মুবারক (১)
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৭)
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৫)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৪)
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












