মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৮)
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ রবি, ১৩৯৪ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সুন্নত মুবারক তা’লীম
খাদ্য খাওয়া সম্পর্কিত দোয়া মুবারকসমূহ :
খাবার খাওয়ার শুরুতে চামড়ার দস্তরখানা বিছিয়ে নেয়া মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক এবং খাবারের শুরুতে লবণ খাওয়াও মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক।
লবণ খাওয়ার দোয়া মুবারক
بِسْمِ اللهِ هَنِيْئًا مَّرِيْئًا.
অর্থ: মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক স্মরণ করে সন্তুষ্টচিত্তে ও তৃপ্তিসহকারে পানাহার শুরু করছি।
খানা খাওয়ার শুরুতে এই দোয়া মুবারক পড়তে হয় :
بِسْمِ اللّٰهِ وَعَلٰى بَرَكَةِ اللهِ.
অর্থ : মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক স্মরণ করে এবং উনার বরকত মুবারক প্রত্যাশায় শুরু করছি।
খানা খাওয়ার দোয়া মুবারক ভুলে গেলে :
(স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে) যেন বলে-
بِسْمِ اللّٰهِ اَوَّلُهٗ وَاٰخِرُهٗ.
অর্থ : খাবারের শুরুতে মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক এবং শেষেও মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক স্মরণ করে শুরু করছি।
খানা খাওয়ার শেষে এই দোয়া মুবারক পড়তে হয় :
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْنَ.
অর্থ : সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য, যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন এবং সম্মানিত মুসলমান উনাদের অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন।
উল্লেখ্য, খাবারের সময় মাঝে মাঝে আঙ্গুল চেটে খাওয়া মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। আবার হাত ধোয়ার পূর্বে হাতে কিংবা আঙ্গুলে লেগে থাকা খাদ্যের অবশিষ্টাংশ চেটে খাওয়াও মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
খাবার খাওয়ার সময় আঙ্গুল চেটে খাওয়ার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক: প্রথমে শাহাদত আঙ্গুল, অতঃপর মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা এবং শেষে বৃদ্ধাঙ্গুল।
মেজবানের জন্য মেহমানের দোয়া মুবারক :
اَللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনি তাদেরকে যে রিযিক্ব মুবারক প্রদান করেছেন তাতে তাদের জন্য বরকত মুবারক দান করুন, তাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং তাদের প্রতি অনুগ্রহ মুবারক করুন।
যে পানাহার করালো তার জন্য দোয়া মুবারক :
اَللّٰهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنِىْ وَاسْقِ مَنْ سَقَانِىْ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! যে ব্যক্তি আমাকে আহার করালেন, আপনি উনাকে আহার করান, যে ব্যক্তি আমাকে পান করালেন, আপনি উনাকে পান করান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিবাহ-শাদীর গুরুত্ব-ফযীলত ও খাছ সুন্নতী তরীক্বাহ (১)
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নতী আসবাবপত্রের পরিচয় ও ব্যবহার করার গুরুত্ব-ফযীলত মুবারক
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কিশমিশ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কদুতেই লুকিয়ে আছে ক্ষুরধার বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তি (৩)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কদুতেই লুকিয়ে আছে ক্ষুরধার বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তি (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কদুতেই লুকিয়ে আছে ক্ষুরধার বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তি (১)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
“শরীরের শক্তি বাড়াতে এবং কিডনি সুরক্ষায় আঙুর অত্যন্ত উপকারী ফল।”
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বপ্রকার খাদ্য সামগ্রীর উপর ছারীদের মর্যাদা মুবারক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জটিল ও কঠিন রোগ-ব্যাধি দূর করতে এবং দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে ‘তালবীনাহ’ অসাধারণ উপকারী খাবার (২)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জটিল ও কঠিন রোগ-ব্যাধি দূর করতে এবং দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে ‘তালবীনাহ’ অসাধারণ উপকারী খাবার (২)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












