দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৭ জনের ১০ বছরের কারাদণ্ড
খুলনায় ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তা-কর্মচারিসহ ৭ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৯২ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ রবি, ১৩৯৪ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দণ্ডপ্রাপ্তরা হল- মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস, সোনালী ব্যাংক দৌলতপুর শাখার সাবেক গোডাউন কিপার মতিয়ার রহমান, সাবেক অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মণ্ডল, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রুহুল আমিন, সাবেক প্রিন্সিপাল অফিসার সিরাজুল ইসলাম ও সাবেক অফিসার অজিত কুমার সরকার।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস পাট কেনার জন্য ব্যাংক থেকে ৪৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ২৩৭ টাকা ঋণ নেন। পরে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে পাট না কিনে ঋণের অর্থ আত্মসাৎ করা হয়। যা সুদাসলে দাঁড়ায় ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোশাররফ হোসেন ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর মামলা করেন। তদন্ত শেষে তিনি ২০১৮ সালের ৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার দুই আসামি ইস্টার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সনজিৎ ও সোনালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র পলাতক রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার রুল খারিজ করলো হাইকোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সবার আগে বাংলাদেশ’ হলে বন্দর বিদেশীদের দেয়া যাবে না -আনু মুহাম্মদ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবি
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আপিল বিভাগ অনেকটা অকার্যকর হয়ে গেছে -খোকন
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসড়কে সিøপার বাস চালানো যাবে না -হাইকোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাবা জেলে যাওয়ার পর মা উধাও, ৩ মাসের শিশুকে আঁকড়ে ক্ষুধার্ত ২ বোনের কান্না
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ গেলেই জেনারেটর, লোডশেডিংয়ে বাড়ছে ব্যবসার খরচ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেশি দামে এলএনজি কিনছে বাংলাদেশ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দাপটে থাকবে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদার বিপরীতে অতিরিক্ত সারের জোগান আছে
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)