পাগড়ী পরিধান করা দায়েমী সুন্নত মুবারক
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুন্নত মুবারক তা’লীম
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বদা পাগড়ী মুবারক ব্যবহার করতেন। তাই পাগড়ী পরিধান করা খাছ সুন্নত মুবারক।
পাগড়ীর পরিমাপ :
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অধিকাংশ সময় যে পাগড়ী মুবারক ব্যবহার করতেন তা ছিল ৭ হাত লম্বা, যা পবিত্র হুজরা শরীফ হতে বের হওয়ার সময় তিনি পরিধান মুবারক করে বের হতেন। পাঁচ ওয়াক্ত নামায আদায় করার সময় এ ধরণের পাগড়ী মুবারক ব্যবহার করতেন। পবিত্র হুজরা শরীফ উনার মধ্যে যে পাগড়ী মুবারক ব্যবহার করতেন তা ছিল ৩ হাত লম্বা। কোন কোন সময় ১২ হাত লম্বা পাগড়ী মুবারকও ব্যবহার করতেন।
সাধারণত: বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন, পবিত্র ঈদ, পবিত্র জুমুয়াহ, জিহাদের ময়দান, ইত্যাদিতে এ ধরনের পাগড়ী মুবারক ব্যবহার করতেন। সব ধরনের পাগড়ী মুবারক উনার চওড়া কমপক্ষে আধ হাত উর্ধে দুই হাত হতো । (সিহাহ সিত্তাহ, সীরাত গ্রন্থসমূহ, শামায়েলে তিরমিযী শরীফ, মাসিক আল বাইয়্যিনাত শরীফ ৩/৪৫, ৩৬/৯৩)
পাগড়ীর রং :
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কালো, সবুজ, সাদা রং এর পাগড়ী মুবারক পরিধান করতেন। তবে কালো পাগড়ী মুবারক তিনি বেশী ব্যবহার করতেন। (শামায়েলে তিরমিযী শরীফ, মাসিক আল বাইয়্যিনাত শরীফ ৩৬/৯৩)
পবিত্র মক্কা শরীফ বিজয়ের সময় উনার মহাসম্মানিত নূরুল হুদা মুবারকে (মহাসম্মানিত মাথা মুবারকে) কালো পাগড়ী মুবারক ছিলেন।
শিমলা :
পাগড়ীর শিমলা ১ বিঘত থেকে ১ হাত হওয়া আবশ্যক এবং তা দু’ কাঁধের মধ্যখানে ঝুলিয়ে রাখা উত্তম। শিমলা ছাড়া পাগড়ী পরিধান করা বিজাতীয়দের আলামত। (শামায়েলে তিরমিযী শরীফ, মাসিক আল বাইয়্যিনাত শরীফ ৩/৪৫, ৩৬/৯৩)
রুমালকে পাগড়ী হিসাবে ব্যবহার :
রুমাল দিয়ে পাগড়ী পরিধান করলে পাগড়ীর পবিত্র সুন্নত আদায় হবে না। কারণ পাগড়ীর এক মাপ ও রুমালের আরেক মাপ। (মাসিক আল বাইয়্যিনাত শরীফ- ৩/৪৫)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لَقَدْ كَانَ لَكُمْ فِـىْ رَسُوْلِ اللهِ اُسْوَةٌ حَسَنَةٌ.
অর্থ: “অবশ্যই অবশ্যই মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ মুবারক রয়েছেন।” (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ২১)
কাজেই, সকলের দায়িত্ব-কর্তব্য হলো সুন্নতী পাগড়ী পরিধান সহ যাবতীয় সকল আমলের ক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ মুবারক করা।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাবার পড়ে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৮)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০৬ হিজরী সনের পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আ’যম শরীফ মাসে ইতিহাসে সর্বপ্রথম পবিত্র মদীনা শরীফ উনার আদলে পবিত্র রাজারবাগ শরীফে তৈরী করা হয় “পবিত্র সুন্নতী জামে মসজিদ”
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাটির পাত্র ব্যবহার করা খাছ সুন্নত মুবারক
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত মুহব্বত মুবারক হাছিল করতে হলে অবশ্যই মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা করতে হবে
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাথায় চুল রাখার খাছ সুন্নতী তরীক্বাহ মুবারক
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘুমানোর মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ মুবারক (২)
০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমানোর মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ মুবারক (১)
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৭)
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৫)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৪)
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












