সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ রবি, ১৩৯৪ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর সৃষ্ট আগুন থেকে কয়েক ঘণ্টা ধরে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন।
উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পাঠানো হয় জরুরি উদ্ধারকারী দল। তবে পরপর বিস্ফোরণের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে বাধার মুখে পড়েন।
উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের সন্ধান করছে। বার্তা সংস্থা এপির একজন আলোকচিত্রী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে দেখেছেন বলে জানিয়েছেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ধ্বংস হওয়া গুদামটি ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা সিরিয়ার বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো।
এর আগে ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়। ওই ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস–বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে চালক সেজে প্রবাসীদের ছিনতাই, গোয়েন্দাদের জালে ধরা আলামিন
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কুষ্টিয়ায় পদ্মার পানি বেড়ে কয়েকটি গ্রাম প্লাবিত
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজার রাস্তায় পড়ে থাকা দখলদারদের সামরিক যানগুলোই প্রমাণ করে যোদ্ধারা দখলদারদের কিভাবে নাস্তানাবুদ করেছেন।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের ৮৯% অগ্নিসংযোগের পেছনে ইসরাইলি দখলদাররা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০% পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহক, তিন মাসে বেড়েছে কয়েক গুণ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক মোস্তফা কামাল
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাগুরায় ফের ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)