পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৪)
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ রবি, ১৩৯৪ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুন্নত মুবারক তা’লীম
৬) মহাসম্মানিত রহমত মুবারক লাভ করা যায়।
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা মুবারক করলে, মহাসম্মানিত রহমত মুবারক লাভ করা যায়। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
أَطِيْعُوا اللَّهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
অর্থ : তোমরা মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের সম্মানিত ইত্তিবা মুবারক, অনুসরণ-অনুকরণ মুবারক কর; তাহলে তোমরা অবশ্যই সম্মানিত রহমত মুবারক লাভ করবে। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৩২)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
أَطِيْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
অর্থ : তোমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ইত্তিবা’ মুবারক, অনুসরণ-অনুকরণ মুবারক কর, অবশ্যই তোমরা সম্মানিত রহমত মুবারক লাভ করবে। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা নূর শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৬)
উল্লেখ্য, যেখানে মহাসম্মানিত রহমত মুবারক থাকেন বা নাযিল হন; সেখানে কোন গযব থাকতে পারে না। ফলে, যে ব্যক্তি মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা মুবারক করবেন, তিনি সর্বাবস্থায় মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত কুদরতী নযর-করম ও রহমত মুবারকদ্বারা বেষ্টিত থাকবেন। সুবহানাল্লাহ!
৭) সর্বোচ্চ, বিরাট সফলতা লাভ করা যায়।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ يُطِعِ اللَّهَ وَرَسُوْلَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا.
অর্থ : যে বা যাঁরা মহান আল্লাহ পাক উনাকে এবং উনার মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অর্থাৎ উনাদেরকে সম্মানিত ইত্তিবা মুবারক, অনুসরণ-অনুকরণ মুবারক করবেন, উনারা অবশ্যই বিরাট সফলতা লাভ করবেন। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আহ্যাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭১)
অর্থাৎ মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবাকারী ব্যক্তি দুনিয়া-আখিরাতের সর্বপ্রকার কল্যাণ, নিয়ামত, রহমত-বরকত মুবারক সর্বোচ্চভাবে লাভ করবেন। সুবহানাল্লাহ!
৮) সম্মানিত খলীফাহ হওয়ার সুমহান নিয়ামত মুবারক লাভ করা যায়।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ سَـمِعْتُ حَضْرَتْ عَلِـىَّ بْنَ اَبِــىْ طَالِبٍ عَلَيْهِ السَّلَامُ يَقُوْلُ خَرَجَ عَلَيْنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ اللَّهُمَّ ارْحَمْ خُلَفَائِـىْ قَالَ قُلْنَا يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ خُلَفَاؤُكَ قَالَ الَّذِيْنَ يَأْتُوْنَ مِنْ بَعْدِىْ يَرْوُوْنَ اَحَادِيْـثِـىْ وَسُنَّتِـىْ وَيُعَلِّمُوْنَهَا النَّاسَ.
অর্থ : হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে শুনেছি। তিনি বলেছেন, (একবার) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের উদ্দেশ্যে (পবিত্র হুজরা শরীফ থেকে) বের হয়ে ইরশাদ মুবারক করেন, ‘আয় বারে ইলাহী, মহান আল্লাহ পাক! (দয়া করে,) আপনি আমার মহাসম্মানিত খলীফাগণ উনাদের প্রতি সম্মানিত রহমত মুবারক বর্ষণ করুন! ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, আমরা বললাম- ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার সম্মানিত খলীফা কারা? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যাঁরা আমার পরে এসে আমার পবিত্র হাদীছ শরীফ এবং মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ বর্ণনা করবেন, প্রচার-প্রসার করবেন এবং মানুষদেরকে তা তা’লীম অর্থাৎ শিক্ষা দিবেন। (শরফু আছহাবিল হাদীছ ১/৩০, ‘নাশরু ত্বইয়িত্ তা’রীফ ১/৩৬, আত্ তা’দীল ওয়াত্ তাজরীহ্ ১/২৭-২৮)
অর্থাৎ যাঁরা মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ বর্ণনা করবেন, প্রচার-প্রসার করবেন এবং মানুষদেরকে তা শিক্ষা দিবেন; উনারা প্রত্যেকেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খলীফাহ উনাদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৫)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্তানের নাম ‘মুহম্মদ’ কিংবা ‘আহমদ’ রাখা সুন্নত মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৩)
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (২)
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (১)
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পূর্ববর্তী সকল হযরত ইমাম-মুজতাহিদ ও হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বোচ্চ তা’যীম-তাকরীম ও মুহব্বতের সহিত পালন করেছেন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২)
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১)
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহ তায়ালা আনহুম উনাদের পবিত্র সুন্নত মুবারক (২)
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসা, মুত্বহ্হার, মুত্বহ্হির, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার বেমেছাল অবদান মুবারক “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র”
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহ তায়ালা আনহুম উনাদের পবিত্র সুন্নত মুবারক (১)
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












