খাদ্যপণ্য রপ্তানিতে বিদেশিদের আস্থা অর্জন করতে হবে -খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন বলেছে, ‘খাদ্যপণ্য রপ্তানিতে বিদেশিদের আস্থা অর্জন করতে হবে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।’
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে ‘সেইফ ফুড কার্নিভালের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এই আহ্বান জানায়।
খাদ্যমন্ত্রী বলে, ‘মানসম্মত খাবার পেতে হলে একটু খরচ বেশি হয়। প্রয়োজনে অল্প খাব, কিন্তু মানসম্মত খাবার খাব। এই মানসিকতা তৈরি করতে হবে। সস্তা পেলেই বেশি খাওয়ার প্রবণতা থাকে। সে ক্ষেত্রে গুণগতমান নিশ্চিতের পরেই খাবার পণ্য কেনা উচিত।’
তিনি আরও বলেন, ‘একসময় আমাদের দেশ থেকে প্রচুর চিংড়ি রপ্তানি হতো। কিন্তু ক্ষতিকর জেলি মেশানোর পর থেকে রপ্তানি কমে যেতে শুরু করে। বিদেশে মানসম্মত পণ্যের চাহিদা আছে। বিদেশে রপ্তানি করতে হলে মানসম্মত পণ্য নিশ্চিত করতে হবে। বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন বাড়াতে হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।