আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি সময়মতো মিলবে -অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া লক্ষ্যমাত্রা মোটামুটি পূরন করেছে বাংলাদেশ এবং সময়মতো ঋণের তৃতীয় কিস্তি মিলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। গত বুধবার দুপুরে সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ প্রতিনিধি জায়েন্দু দে’র সঙ্গে বৈঠক শেষে এসব বলেন তিনি।
আগামী মাসে আবার আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলেও জানান তিনি। দলটি ঋণ কর্মসূচির জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে সরকারের কর্মক্ষমতা পর্যালোচনা করবে।
এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কয়েকটি দুর্বল ব্যাংককে একসাথে করা বা ভাল ব্যাংকের সাথে একীভূত করার বিষয়টি আইনে আছে, তবে এখনো তেমন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।
এরপর সচিবালয়েই অর্থমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলস। এ সময় কানাডার সাথে আমদানি রপ্তানির ঘাটতি কমিয়ে আনা ও বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।