মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপিদ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর
জীবনী মুবারক

খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (১)

বিলাদত শরীফ: হিজরতপূর্ব ১০ সন বিছাল শরীফ: ৯৩ হিজরী বয়স মুবারক: ১০৩ বছর
Asrar প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, সকাল ৭:১৭ আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬, রাত ১২:১৯
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (১)

পরিচিতি:
নাম মুবারক আনাস, কুনিয়াত বা উপনাম মুবারক আবু হামযাহ, লক্বব মুবারক খাদিমু রসূলিল্লাহ, পিতার নাম মালিক ইবনে নদ্বর, মাতার নাম হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার আসল নাম নিয়ে মতভেদ আছে, যেমন সাহলা, রুমায়লা, রুমায়সা ইত্যাদি।

বিলাদত শরীফ ও পারিবারিক জীবন:
মদীনা শরীফের বিখ্যাত খাযরাজ গোত্রের বনু নাজ্জার শাখায় হিজরতের দশ বছর পূর্বে ৬১২ খৃ: সনে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পবিত্র বিলাদত শরীফ লাভ করেন। (আল-আ’লাম)
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার চাচা হযরত আনাস বিন নদ্বর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উহুদের জিহাদে শহীদ হন। কাফিরেরা উনার পবিত্র দেহ টুকরা টুকরা করে বিকৃত করে ফেলেছিল। উনার পবিত্র দেহে মোট আশিটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। উনার এক বোন ছাড়া আর কেউ সেই জিসিম মুবারক শনাক্ত করতে পারেননি। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলতেন, আমার এই চাচা হযরত আনাস বিন নদ্বর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নামেই আমার নাম রাখা হয়। (হায়াতুছ ছাহাবা)
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মামা হযরত হারাম বিন মিলহান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বিরে মাউনার দুঃখজনক ঘটনায় শাহাদাত বরণ করেন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বয়স মুবারক যখন ৮/৯ বছর তখন উনার মাতা হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা ইসলাম গ্রহণ করেন। এ কারণে উনার পিতা মালিক বিন নদ্বর ক্ষোভে দুঃখে শামে (সিরিয়া) চলে যায় এবং সেখানে কুফরী অবস্থায় মারা যায়। উনার পিতা চলে যাওয়ার পর মাতা হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার দ্বিতীয়বার বিবাহ হয় হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে। হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন খাযরাজ গোত্রের একজন সম্পদশালী ব্যক্তি। উনার মা হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে সাথে করে হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বাড়ী নিয়ে যান। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এখানেই প্রতিপালিত হন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বয়স মুবারক যখন ৮/৯ বছর তখন মদীনা শরীফে সম্মানিত দ্বীন ইসলাম প্রচার শুরু হয়ে যায়। সম্মানিত দ্বীন ইসলাম কবুলের ব্যাপারে বনু নাজ্জার গোত্র সবার আগেই ছিল। এই খান্দানের বেশীর ভাগ সদস্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মদীনা শরীফে আসার পূর্বেই সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাতা হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনিও তৃতীয় আকাবার বাইয়াতের পূর্বেই সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। কাফির আহাল বা স্বামী থেকে আলাদা হয়ে হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বিবাহ করতে রাজী হন এই শর্তে যে, তিনিও সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করবেন।
এভাবে হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার চেষ্টায় হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করে মক্কা শরীফ যান এবং তৃতীয় আকাবায় শরীক হয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল মাগফিরাত মুবারকে বা হাত মুবারকে বাইয়াত গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন।
এভাবে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বাড়ী ঈমানের আলোকে আলোকিত হয়ে যায়। উনার মাতা হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা সম্মানিত দ্বীন ইসলাম উনার এক আলোকবর্তিকা, আর উনার আহাল বা স্বামী সম্মানিত দ্বীন ইসলাম উনার এক নিবেদিত কর্মী। এমনি এক পরিবেশে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বেড়ে উঠেন।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে:

হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বয়স মুবারক যখন দশ বছর তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হিজরত মুবারক করে পবিত্র মদীনা শরীফে তাশরীফ মুবারক নেন। অল্প কিছুদিন পরেই হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে উনার মাতা হাত ধরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিয়ে যান। এ সম্পর্কে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, আমার মা আমার হাত ধরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিয়ে গিয়ে বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আনছারদের প্রত্যেক নারী-পুরুষ আপনাকে কিছু না কিছু হাদিয়া মুবারক দিয়েছেন। আমি তো তেমন কিছু দিতে পারছি না। আমার এ ছেলেটি আছেন, তিনি লিখতে জানেন। আপনি উনাকেই গ্রহণ করুন, তিনি আপনার খিদমত মুবারক করবেন। (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।
ধারাবাহিক · মোট ৮টি পর্ব

খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

← আগের পর্বএটিই প্রথম পর্ব পরের পর্ব →পর্ব ২
  1. পর্ব ১ খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (১) আপনি এখন এটি পড়ছেন
  2. পর্ব ২ খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২) ১০ অক্টোবর, ২০২৬
  3. পর্ব ৩ খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩) ১২ অক্টোবর, ২০২৬
  4. পর্ব ৪ খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪) ১৫ অক্টোবর, ২০২৬
  5. পর্ব ৫ খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫) ১৬ অক্টোবর, ২০২৬
  6. পর্ব ৬ খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৬) ১৭ অক্টোবর, ২০২৬
  7. পর্ব ৮ খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮) ২২ অক্টোবর, ২০২৬

সব ৮টি পর্ব দেখুন ›

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ ৬ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৬ ঘণ্টা আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ১ দিন আগে বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَ… ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪) ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪) ২ দিন আগে অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম ২ দিন আগে মহান আল্লাহ পাক উনার আসমাউছ ছিফত মুবারক উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে ব্যবহৃত হয়েছে মহান আল্লাহ পাক উনার আসমাউছ ছিফত মুবারক উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে ব্যবহৃত হয়েছে ২ দিন আগে ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮) ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮) ৩ দিন আগে