ফতওয়া
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (২)
গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
, ১৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ রবি’ ১৩৯১ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র হাদীছ শরীফের উপরোক্ত বর্ণনা ও লোগাতী তাহ্ক্বীক্বের দ্বারা এটাই প্রমাণিত হলো যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের টুপি মুবারক ছিল গোল, সাদা যা চতুর্দিক থেকে মাথার সাথে লেগে থাকতো, তবে উক্ত গোল টুপি মুবারক কি ধরনের ছিল, তার সুন্দর ও সুস্পষ্ট বর্ণনা ও ব্যাখ্যা দিয়েছেন- চীশ্তিয়া তরীক্বার ইমাম, মুহইউস সুন্নাহ্, মাহিউল বিদ্য়াত, হাবীবুল্লাহ্, শায়েখ সাইয়্যিদ মুহম্মদ মুঈনুদ্দীন চীশ্তি সাঞ্জেরী আজমেরী আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব “আনীসুল আরওয়াহতে” তিনি বর্ণনা করেন, “....... হযরত খাজা হাজী শরীফ জিন্দানী রহমতুল্লাহি আলাইহি উনাকে অত্যাগ্রহে স্বীয় তরীক্বার মুরীদ করে কুল্লাহ্ চাহার তর্কী (চার টুকরা কাপড়ে তৈরী গোল টুপি, যা চীশ্তিয়া তরীক্বার পীরগণ কাউকে উপযুক্ত মনে করলে মুরীদ করার সময় প্রদান করতেন) স্বীয় হস্তে হযরত খাজা উছমান হারুনী কুদ্দেসা সিররুহুল আযীযকে (আল্লাহ্ পাক উনার রহস্যকে পবিত্র রাখুন) মাথায় পরিয়ে দিলেন এবং ইরশাদ করলেন, “হে উছমান, যখন আপনি এ টুপি পরিধান করবেন, তখন আপনার উচিত এর হক্ব (প্রাপ্য) প্রদান করা বা সম্পাদন করা এবং এর হক্ব আদায় করতে আপনার প্রথম কাজ হবে, দুনিয়াদারী ত্যাগ করা ও দুনিয়ার যাবতীয় বস্তু হতে নিজেকে মুক্ত করা। দ্বিতীয় কাজ হবে- লোভ-লালসা ও অহংকার বর্জন করা। তৃতীয় কাজ হলো- নফসের ইচ্ছার বিরুদ্ধে চলা। চতুর্থ কাজ হলো- রাতে ইলাহীর যিকিরে মশগুল থাকা এবং শয়ন না করা।” আমাদের শ্রেষ্ঠ মাশায়েখ (পীরগণ) বলেছেন, যে কুল্লাহ্ চাহার তর্কী (চার টুকরা বিশিষ্ট গোল টুপি) পরিধান করে, সে স্বীয় (অন্তর) মনকে আল্লাহ্ পাক উনার জন্য উৎসর্গ করে। হযরত খাজায়ে আলম (রাসূলুল্লাহ্) ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রথম এই ‘কুল্লাহ্ চাহার তর্কী’ (চার টুকরা বিশিষ্ট গোল টুপি) হযরত জিবরায়ীল আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ্ তায়ালা উনার পক্ষ থেকে প্রদান করেন এবং বলেন, ‘আপনি এটা পরিধান করুন এবং যাকে খুশি দান করে খলীফা নিযুক্ত করুন।’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ টুপি পরিধান করার পর ফকিরী ও উপবাসকে (রোযাকে) সঙ্গী হিসেবে গ্রহণ করেছিলেন। এ টুপি যখন হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম পরিধান করেছিলেন তিনি তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মতো ফকিরী ও রোযাব্রত পালন করতেন। এভাবেই তরীক্বার বংশ পরম্পরায় এ টুপি উনার হক্ব অর্থাৎ দাবি নিয়ে আমার নিকট পৌঁছেছে এবং আমি আপনার নিকট পৌঁছালাম, আপনিও পূর্বসুরীদের পথ অনুসরণ করবেন।” অনুরুপ দলীলুল আরেফীন ও ইসরারুল আওলিয়া নামক কিতাবেও উল্লেখ আছে।
অতএব, প্রমাণিত হলো যে, চার টুকরা বিশিষ্ট গোল টুপিই হচ্ছে- খাছ সুন্নতী টুপি। এছাড়া অন্যান্য টুপি যেমন লম্বা বা কিস্তি, উঁচু বা বুরনুস ও পাঁচ কল্লি ইত্যাদি টুপি কখনোই সুন্নত ও খাছ সুন্নতের অন্তর্ভুক্ত নয়। বরং কোনটা হারাম, কোনটা মাকরূহ্ তাহরীমী ও কোনটা বিদায়াত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












