খাওয়ার সময় মোবাইল ব্যবহারের ঝুঁকি
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
ফোনের অত্যধিক ব্যবহার শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার কারণে হার্টের রোগ, ডায়াবেটিস রোগ বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে। সঙ্গে সঙ্গে ফোনে খাওয়ার সময় স্মার্টফোনের একাধিক ব্যবহার মাথা ব্যাথা, চোখের সমস্যা সৃষ্টি করতে পারে। খাওয়ার সময় মোবাইল ব্যবহারে কিছু ক্ষতি হতে পারে-
অতিরিক্ত খাওয়া ও স্থূলতার কারণ:
ভেজা খাবার খেতে এমনিতেই একটু সময় লাগে। এর মধ্যে মোবাইল হাতে নিয়ে খেলে মনোযোগ বিভ্রান্ত করে একটা দীর্ঘ সময় লেগে যায়। ফলে আপনি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রিত রাখতে পারবেন না। অতিরিক্ত খাওয়া শেষ পর্যন্ত স্থূলতার দিকে পরিচালিত করবে। যা শারীরিক অবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস:
মোবাইল হাতে খাবার খেলে মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়। যার ফলে শরীরে ভুল সংকেত পাঠায় এবং স্বাদ বা তৃপ্তিতে খাবার খাওয়ার উপলব্ধি ব্যহত করতে পারে। যা এটি একটি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে পরিণত করে।
মানসিক অসন্তুষ্টি:
যখন আপনার মনকে একবারে দুটি বিষয়ে মনোনিবেশ করতে হয়, তখন সে দুটির কোনোটিই সঠিকভাবে উপভোগ করতে পারে না। এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে এবং খাওয়া-দাওয়ার প্রতিটি অবস্থায় ফোনের ব্যবহার বন্ধের মাধ্যমে এই ঝুঁকি কমতে পারে।
সামাজিক সংযোগ ব্যহত:
খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা আপনার আশেপাশের সামাজিক বন্ধন এবং পরিবেশের সাথে খাপ-খাওয়াতে ব্যাঘাত ঘটাতে পারে। এমনকি পরিবার থেকেও দূরে ঠেলে দিতে পারে।
এই কারণে, খাওয়ার সময়ে মোবাইল ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। মোবাইল ব্যবহার কমাতে প্রতিদিন নির্ধারিত সময়ের ব্যবহার করা এবং এ অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে মানুষের সাথে মেশা, কথা বলা সহজ উপায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












