ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করছি না -নাহিদ
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রার্থী ঘোষণা শুরু করলেও ভোটে জেতাই নির্বাচনের মূল লক্ষ্য নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ¦ায়ক নাহিদ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণার পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছে সে।
নাহিদ বলেছে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা কয়টা সিট পাবো বা প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাবো না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম।
তো নির্বাচনের লক্ষ্য কী? এনসিপির শীর্ষ নেতা বলেছে, আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করবে। কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার। হ্যাঁ মানে আমরা গণঅভ্যুত্থানের পরে যতটুক অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা। আমাদের সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করা।
প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে নাহিদ আরও বলেছে, যারা প্রাথমিক তালিকায় আসতে পারেনি, তাদের প্রতি আহ¦ান থাকবে আমরা অবশ্যই বিবেচনা করবো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।