‘আজ বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল’
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, বৃহস্পতিবার ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে।
এদিকে একজন নির্বাচন কমিশনার বলেন, ৮ ফেব্রুয়ারি বা ১২ ফেব্রুয়ারি, যে কোনো একদিন ভোটের তারিখ থাকছে। আজকালের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।